`কেউ বলে বুড়ো ভাম`!

Update: June 21, 2012 10:04 IST

ভারতীয় বৃদ্ধবৃদ্ধাদের অনেকেই তাঁদের পরিবারের থেকে মানসিক অথবা শারীরিকভাবে অত্যাচারিত হন। জাতীয় ক্ষেত্রে এই ধরনের বৃদ্ধদের সংখ্যা ৩১ শতাংশ। অত্যাচারের নিরিখে সবথেকে এগিয়ে মধ্যপ্রদেশের ভোপাল। সেখানে ৭৭.১২ শতাংশ বয়স্ক মানুষ অত্যাচারিত হন। ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউস ডে`তে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।

পরিবারের বয়স্ক সদস্যটির ওপর নজর কি কমছে। তিনি কি যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন না। এইরকম হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেশের কুড়িটি শহরে প্রায় ৫ হাজার ৬০০ বয়স্ক মানুষের ওপর সমীক্ষা চালায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমীক্ষায় উঠে এসেছে কপালে ভাঁজ ফেলে দেওয়া তথ্য। জাতীয় ক্ষেত্রে প্রায় ৩১ শতাংশ বৃদ্ধ বৃদ্ধারা মানসিক অথবা শারীরিক অত্যাচারের শিকার হন, তাঁদের পরিবারের কাছ থেকেই। সবথেকে বেশি অত্যাচারের  ঘটনা ঘটে মধ্যপ্রদেশে। এরপরেই রয়েছে অসম। এখানে অত্যাচারের ঘটনা ৬০.৫৫  শতাংশ। এবং উত্তরপ্রদেশ, ৫২ শতাংশ।

সমীক্ষা বলছে, রাজধানী দিল্লিতে বৃদ্ধদের ওপর অত্যাচারের ঘটনা গতবছরের তুলনায় ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮২ এবং মুম্বইয়ে ২৯.৪৬ শতাংশ। সমীক্ষায় সবথেকে নিরাপদ শহর হিসেবে উঠে এসেছে জয়পুরের নাম। এখানে বৃদ্ধদের ওপর মাত্র ১.৬৭ শতাংশ অত্যাচারের ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবী সংস্থার মুখপাত্রর মতে, এই সমস্যা পরিবারের থেকেই তৈরি হয় এবং সমাধানও হয় পরিবারের মধ্যেই। সেকারণেই বেশিরভাগ ঘটনা প্রকাশ্যে আসেনা।

Post Your Comment

Total Comments:10

24 Ghanta channel amar khub priyo . Karon eai sab ghatanaguloke somajer kache tule ane . Ebong somajke anekta sachaten kore tule.

baro kharap lage.

24Ghanta amar priya chhanel

Ami protidin 24ghanta news channel dekhi karon ei news channelti r baki news channeler tulanay anektai satya ebang niropekhya bhabe khabar paribeshan kore thake . Ebang khabar paribeshaner dharan-o khubi utkristo maner. Amar asha agami dingulote eirakam bhabei satota bajay rekhe ajker tulonay aro unnoto khabar parobeshan o porseba pab . jataoi kono sarthanneshi nata ba netri ei chhannelke boykot laruk . Amadr mato oti sadharon manusher subhechhya o astha amar ba amader ei channeler sathe cirodin atut thakbe . Subhechhya roilo agami diner jannya .

Old people get their dues. At the young stage, these people give every thing for their children, at the old age they get the price of being neglected. Thanks Neo india culture.

satiee,ajker projanmor kache baba-ma aproyojoniya faltu haye gache.Bishayan amader kare tuleche sarthapor .

satiee,ajker projanmor kache baba-ma aproyojoniya faltu haye gache.Bishayan amader kare tuleche sarthapor .

satiee,ajker projanmor kache baba-ma aproyojoniya faltu haye gache.Bishayan amader kare tuleche sarthapor .

Even if some one holds a mirror,we can not see our face but we are expert in giving advice.

Ei newsti aro guruttwa diye prakash korle bhalo hoto. briddha-briddhaader samasya eto alpa bakye sesh korle tader prati asamman karai hoy. Editor -er anuroth, aro kicchu tathya diye ei samasyatike bhabun abang aro ektu bistrita akare paribeshan korun.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।