প্রতিযোগী, তবু ধোনিতে মজেছেন ঋদ্ধিমান

Update: October 27, 2012 20:51 IST

ধোনিতে মজেছেন বাংলার ঋদ্ধিমান সাহা। মাহির হেলিকপ্টার শট শিখতে চান তিনি। টেস্ট দলে কম সুযোগ পেয়েও হতাশ নন ঋদ্ধি। ধোনিতে মজেছেন বাংলার ঋদ্ধিমান সাহা। মাহির হেলিকপ্টার শট শিখতে চান তিনি। টেস্ট দলে কম সুযোগ পেয়েও হতাশ নন ঋদ্ধি। ধোনির হেলিকপ্টার শট এবার রপ্ত করতে চান ঋদ্ধিমান সাহা। বেশ কয়েকটি সিরিজে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে রয়েছেন ঋদ্ধি। এমনকী আইপিএলেও ধোনি ও ঋদ্ধি একই দলে রয়েছেন। ধোনির ছত্রছায়ায় থাকতে থাকতে তাঁর ফ্যানও হয়ে উঠেছেন বাংলার এই উইকেটরক্ষক।
ধোনি থাকার জন্যই এখনও পর্যন্ত মাত্র একটি টেস্টে ভারতের হয়ে উইকেটের পেছনে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন ঋদ্ধি। কিন্তু তাতে হাতাশ নন বাংলার এই উইকেটরক্ষক। ঋদ্ধিমান ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও ভারতীয় দলে জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী। ধোনির হেলিকপ্টার শট এবার রপ্ত করতে চান ঋদ্ধিমান সাহা। বেশ কয়েকটি সিরিজে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে  রয়েছেন ঋদ্ধি। এমনকী আইপিএলেও ধোনি ও ঋদ্ধি একই দলে রয়েছেন। ধোনির ছত্রছায়ায় থাকতে থাকতে তাঁর ফ্যানও হয়ে উঠেছেন বাংলার এই উইকেটরক্ষক।        

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।