রোস্টেড টার্কি
ক্রিসমাস আর রোস্টেড টার্কি। দুটো শব্দ যেন হরিহর আত্মা। রোস্টেড টার্কি ছাড়া ক্রিসমাস পার্টির আনন্দ যেন ঠিকঠাক টেরই পাওয় যায় না। বানাতে খাটনি আছে। তবে একটু সময় দিলেই বাড়িতেই জমিয়ে বানিয়ে ফেলা যাবে অসাধারণ সুস্বাদু টার্কির রোস্ট।
ল্যাম্ব রোস্ট
কিছু জিনিস থাকে যেগুলো খাবার পরেও জিভে লেগে থাকে। আবার কিছু খাবার থাকে যেগুলো খাওয়ার পর মনে হয়, আহা কী খেলাম। ল্যাম্ব রোস্ট খেলে দ্বিতীয় কথাটাকে আপন মনে হবে। আর এমন একটা ডিশ যদি ঘরে নিজে হাতে রান্না করে খাওয়ানো যায় তাহলে সস্তায় জনপ্রিয় হওয়ার আর কোনও বিকল্প থাকে না। তাই এই প্রতিবেদনটা ভাল করে পড়ে নিন। জিভকেও মজা দিতে পারবেন, আবার সস্তার জনপ্রিয়তাও হঠাত্ করে পেয়ে যাবেন।
চিকেন রোস্ট
টার্কি রোস্টে বড় হ্যাঙ্গাম। রান্না হতে প্রচুর সময় নেয়। কর্মব্যস্ত ক্রিসমাসের সহজ রোস্ট রেসিপিতে তাই চিকেন বরাবরই জনপ্রিয়। তবে ইংলিশ ড্রেসিং কিন্তু মাস্ট। রোস্ট ছিকেনের সঙ্গে জুড়ে দিন কিছু সবজিও। লাঞ্চের মেনু জমজমাট।
হোল গ্রিলড ফিশ
জিভকে একা রেখে মজা করা যায় কি? সান্তাক্লজ নাকি এমনই প্রশ্ন করে সবাইকে। প্রশ্নটার উত্তর কে কীভাবে দেয় তার ওপরেই নির্ভর করে সান্তার গিফট। এমন একটা ধারণা আছে লাতিন আমেরিকায়। আমাদের ধারনা ভোজন রসিকের সুনাম অথবা বদনাম থাকা বাঙালিকে এই প্রশ্নটা করা হলে একটাই উত্তর আসবে। না, না, না। এরপর যদি প্রশ্ন করা হয় জিভকে সবচেয়ে মজা দেওয়া যায় কোন খাবারে! তাহলে সিংহভাগের গলাতে বেরোবে মাছের নাম। আর মাছের লেটেস্ট বেস্ট ট্রিটমেন্ট হয় যেটায় সেই হোল গ্রিলড ফিশ ঘরে তৈরির রেসিপি থাকছে এই প্রতিবেদনে।