স্পিনাচ খেকো নাবিকের লাল জামা লম্বু প্রেমিকা। এরপর কি আর কিছু বলার থাকে? কোন আলাদা ইন্ট্রোডাকশনের প্রয়োজন বোধহয় নেই। যে সব বাঙালিরা দাবি করেন শহুরে প্রেমের কিন্তু পপাই আর অলিভেকে চেনেন না, তাদের প্রেমের ইনিটেনসিটি নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রইল। অলিভের সঙ্গে বাঙালি ন্যাগিং রগচটা দাপুটে ন্যাকা প্রেমিকাকুলের পার্থক্য খুঁজে বার করা অনেকটা খড়ের বিশাল গাদা থেকে পুঁচকি ছুঁচ খুঁজে পাওয়ার মতই কঠিন। আর পপাইয়ের সঙ্গে প্রেমিকদের মিলটা কী এরপরেও আলাদা করে বলে দিতে হবে?
|