জেন ওয়াই-এর প্রেমের জ্যান্ত প্রতিচ্ছবি ইমতিয়াজ আলির `জব উই মেট`। গীত-আদিত্যর প্রেম টিনসেল টাউনে নতুন জুটির সন্ধান দিয়েছিল। জীবনে আগের প্রেমের প্যানপ্যানানি ছেড়ে পুরনো সম্পর্কের সব ফালতু সেন্টিমেন্টকে জাস্ট তুড়ি মেড়ে উড়িয়ে নতুন সম্পর্ককে জড়িয়ে ধরে নতুন করে বেঁচে ওঠা। গীতের ভূমিকায় করিণা আর আদিত্যের ভূমিকায় শহিদ কাপুরের জম্পেশ অবিনয়ের জাস্ট কোন তুলনা হয় না।
|