বিস্ফোরণের পরই হতাহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিসকে সাহায্য করতে এগিয়ে আসেন সাধারণ মানুষ। কাউকে ভর্তি করা হয় ওসমানিয়া জেনারেল হাসপাতালে। বাকিদের নিয়ে যাওয়া হয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে। কানফাটানো আওয়াজ। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সঙ্গে তীব্র পোড়া গন্ধ। প্রথম বিস্ফোরণের অভিঘাত বুঝে ওঠার আগেই ফের বিস্ফোরণ।
|