সোভিয়েতে টিনটিন। এই গল্পের হাত ধরেই ১৯২৯ বেলজিয়ান সাংবাদিক টিনটিনের আত্মপ্রকাশ। স্ট্যালিনের
শাসনকালে তৎকালীন সমাজতান্ত্রিক সমাজের আতুঁরঘর সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে
দেখতে সেখানে পাড়ি দিয়েছিল টিনটিন। সঙ্গে সাদা ফক্স টেরিয়ার মিলিউ(বাংলায় কুট্টুস, ইংরেজিতে স্নোয়ি)।
আদোপান্ত্য রাজনৈতিক এই কমিকসের প্রথম থেকেই সমাজতন্ত্রের চরম সমালোচনা করা হয়েছে। এমনকি
বলশেভিকদের অত্যাচারী হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। পশ্চিম ইউরোপের দেশ গুলিতে সেই সময়ই প্রবল
জনপ্রিয়তা লাভ করলেও এই বইটি নিয়ে বহু বিতর্কের সৃষ্টি হয়। সোভিয়েত রাশিয়াতে নিষিদ্ধ করা হয় এই
বই।
|