বিভিন্ন সময়ে ভারতের সংবেদনশীল পরিচালকদের ছবিতে বহু সাহসিনী নারীদের সঙ্গে পরিচয় হয়েছে আমাদের। যারা সকলেই আপন ভাগ্য জয় করিবার অধিকার ছিনিয়ে নিয়েছে। বিভিন্ন দশকে রুপোলি পর্দার এইসব নারীরাই দেশের মহিলাদের সাহস জুগিয়েছেন, স্বপ্ন দেখতে শিখিয়েছেন, হয়ে উঠেছেন নারীদের অনুপ্রেরণার জিয়নকাঠি। সমস্যা জর্জ্জরিত দেশে বলিউড যেখানে সমাজের আয়না, সেখানে এইসব নারীদের দেখেই কেউ কেউ ফেলেছেন স্বস্তির নিশ্বাস। আন্তর্জাতিক নারী দিবসে সেলুলয়েডের সেইসব নারীদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ।
|