ব্রোঞ্জের আশা জিইয়ে রাখলেন অমিত

Update: August 10, 2012 23:49 IST

অলিম্পিকে কুস্তিতে প্রথম পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রাখলেন অমিত কুমার। পুরুষদের পঞ্চান্ন কেজি ফ্রিস্টাইল বিভাগে কোয়ার্টার ফাইনালে জর্জজিয়ার ভ্লাদিমির কাছে এক-তিন ফলে হেরে গিয়েও রেপচেজে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে নামতে চলেছেন অমিত।

এর আগে বাছাই পর্বে  অমিত কুমার ইরানের হাসান রাহিমীকে হারিয়ে শেষ আটে পৌঁছেছিলেন। কুস্তির অপর বাছাই পর্বে চুয়াত্তর কেজি ফ্রিস্টাইল বিভাগে হেরে গিয়েও অঙ্কের হিসাবে পদক জয়ের সম্ভাবনার তালিকায় ভারতের নরসিং পঞ্চম যাদব। বাছাই পর্বে কানাডার ম্যাথিউ জেন্ট্রির কাছে এক-তিন ফলে হেরে যান নরসিং।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।