ড্র দিয়ে শুরু করলেন আনন্দ
Update: May 11, 2012 22:07 IST
মস্কোয় বিশ্ব দাবার খেতাবি লড়াইয়ে বিশ্বনাথন আনন্দ এবং বরিস গেলফাঁর প্রথম গেম ড্র হল। চব্বিশ চালের পর গেলফাঁ ড্রয়ের প্রস্তাব দিলে আনন্দ তা গ্রহণ করে নেন। সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করেছিলেন আনন্দ। খেলার একটা সময় গেলফাঁই খানিকটা সুবিধাজনক অবস্থায় চলে গিয়েছিলেন। কিন্তু সময়ের চাপে পড়ে যান তিনি। খানিকটা বাধ্য হয়েই ড্রয়ের প্রস্তাব দিতে হয় গেলফাঁকে।
বারো গেমের এই ম্যাচে খাতায় কলমে ফেভারিট চারবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ। রেটিংয়ে ৭০ পয়েন্ট পিছিয়ে থাকা গেলফাঁ ক্লাসিকাল চেসে সাম্প্রতিককালে আনন্দকে হারাতে পারেননি।