এশিয়া কাপে ভারতীয় দলে দুই বঙ্গ সন্তান

Update: February 29, 2012 21:00 IST

আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে এলেন দুই বঙ্গ সন্তান মনোজ তেওয়ারি এবং অশোক দিন্দা। চোটের জন্য বাদ পড়েছেন বীরেন্দ্র সেওয়াগ এবং জাহির খান।

বুধবার মুম্বইতে দল বাছতে বসে জাতীয় নির্বাচকরা গুরুত্ব দিয়েছিলেন ফিটনেস এবং পারফরম্যান্সকে। তারই প্রভাব পড়েছে দল নির্বাচনে। তারুন্য এবং অভিজ্ঞতার সংমিশ্রনে পনেরো সদস্য ঘোষিত দল এশিয়া কাপে সাফল্য পাবে বলে দাবি জাতীয় নির্বাচকদের। দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি। সহঅধিনায়ক হয়েছেন বিরাট কোহলি।
 
চোটের জন্য সেওয়াগ এবং জাহিরকে দলে রাখা হয়নি বলে জানান জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান। আগামি ১২ মার্চ এশিয়া কাপ অভিযান শুরু করছে ভারত।

Post Your Comment

Total Comments:1

How could you say they are `Banga Santans`? Hindivhasis are over leaping Bangas in Kolkatta. Learn lesson from Maharastra & Tamilnadu etc.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।