র‍্যাকেট রানি জোয়ালা এবার আইটেম ড্যান্সার

Update: January 29, 2013 21:15 IST

ভারতীয় সিনেমায় বহুবার অভিনয় করতে দেখা গেছে ক্রীড়াবিদদের। কিন্তু সিলভার স্ক্রিনে কোনও ক্রীড়াবিদকে আগে আইটেম নম্বর করতে দেখা যায়নি। কিন্তু এবার আইটেম নম্বরও করে ফেলবেন ভারতের এক ক্রীড়াবিদ। একটি তেলুগু সিনেমায় আইটেম নম্বর করতে দেখা যাবে ভারতীয় ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টাকে। অলিম্পিকের পর ছয় মাস নিজেকে কোর্টের বাইরে রেখেছিলেন কমনওয়েলথে সোনা জয়ী এই শাটলার।

সেই সময়ই সিনেমার প্রযোজক বিজয় কুমারের পক্ষ থেকে এই আইটেম নম্বর করার প্রস্তাব পান বলে জানিয়েছেন জোয়ালা। বিজয় কুমার জোয়ালার বন্ধু। শুটিংয়ের প্রথম দিন বেশ চাপে ছিলেন বলে জানিয়েছেন জোয়ালা। তবে এক সপ্তাহের রিহার্সলের পর সহজেই তিনি এই আইটেম নম্বর করতে পেরেছিলেন বলে জানিয়েছেন এই ব্যাডমিন্টন তারকা।

এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিনের সঙ্গে জোয়ালার সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়।






Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।