কুরুক্ষেত্র যুবভারতী, কলঙ্কিত কলকাতার ফুটবল

Update: December 9, 2012 15:55 IST

ভারতীয় ফুটবলের ইতিহাসে আরও এক লজ্জার সাক্ষী থাকল শহর কলকাতা। মরসুমের প্রথম ডার্বি ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল যুবভারতী ক্রীড়াঙ্গন। মোহনবাগানের ওডাফা ওকেলিকে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতি শুরু হয়ে যায়  দু'দলের ফুটবলারদের মধ্যে। সেই বিরোধের আঁচে উত্তপ্ত হয়ে ওঠে দর্শক গ্যালারি। শুরু হয় ইট বৃষ্টি। প্রতক্ষ্যদর্শীরা অভিযোগ করেছেন মোহনবাগান গ্যালারি থেকেই প্রথম ইট ছোঁড়া শুরু হয়। একটি ইট এসে লাগে মোহনবাগানের রহিম নবির মাথায়। তৎক্ষণাৎ তাঁর মাথা ফেটে যায়। নবিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় ৪টে সেলাই হয়েছে। অন্যদিকে উভয় গ্যালারি থেকেই ইঁট, বাল্ব, জল, মদের বোতল ছোঁড়া শুরু হয়ে যায়। প্রাথমিক ভাবে পুলিসও উল্টে ইট ছোঁড়ে দর্শকদের দিকে। এরপর দর্শক আরও উত্তেজিত হয়ে ওঠে। পুলিস-দর্শক খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। বন্ধ হয়ে যায় খেলা। সাময়িক বিরতির পর আবার খেলা শুরু হলেও মাঠে আইনশৃঙ্খলার অভিযোগ তুলে নজিরবিহীন ভাবে দল প্রত্যাহার করে নেন মোহন কর্তারা। নারাজ মোহন কর্তাদের জন্য শেষপর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কমিশনার। এদিকে দল তুলে নেওয়ার সিদ্ধান্তে বড়সর শাস্তি হতে চলেছে মোহনবাগানের।  কিন্তু এসবের মাঝেই আজকের যুবভারতীতে পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েই যাচ্ছে।

ম্যাচের ৪০ মিনিটের মাথায় একটি ফ্রি কিকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন হরমন জিৎ সিং খাবরা। সেই গোল ঘিরেই প্রাথমিক ভাবে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এর মধ্যেই রেফারি বিষ্ণু চৌহান মোহনবাগানের নবি, স্ট্যানলি, নির্মল ছেত্রীকে হলুদ কার্ড দেখান। লাল কার্ড দেখানো হয় ওডাফাকে। এরপরও প্রথমার্ধের মিনিট চারেক খেলা হয়। বিরোতির পরই শুরুহয় বিশৃঙ্খলা। এরপরেই শুরু হয় বিশৃঙ্খলা। ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ করেন সবুজমেরুন কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেন দল প্রত্যাহারের। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। কিন্তু কোন আলোচনাতেই চিঁড়ে ভেজেনি। নিজেদের অবস্থানে অনড় থেকেছেন মোহন কর্তারা।  তবে দল প্রত্যাহার করে নেওয়ার জন্য শাস্তির খাঁড়া নেমে আসতে পারে মোহনবাগানের ঘাড়ে। আইলিগে মোহনবাগানের সব পয়েন্ট কাটা হতে পারে। দুবছরের জন্য নির্বাসিতও করা হতে পারে পালতোলা নৌকাকে। দিতে হতে পারে ক্ষতিপূরণও। ম্যাচ ভন্ডুল হওয়ার পরেই একথা জানিয়ে দেন আই লিগের সিইও সুনন্দ ধর।  কিন্তু শাস্তি যাই হোক না কেন নিজেদের অবস্থান থেকে সরে আসতে নারাজ মোহনবাগান। মোহনবাগান সচিব অঞ্জন মিত্র পরিষ্কার জানিয়েছেন প্রয়োজনে ফিফার কাছে যাবেন তাঁরা।

কিন্তু এসবের মধ্যেই প্রশ্ন থেকে যাচ্ছে যুবভারতীর সামগ্রিক নিরাপত্তা ব্যাবস্থা নিয়েই। মাঠে যথেচ্ছ পরিমাণ নিরাপত্তারক্ষী থাকলেও নিরাপত্তা যে বিন্দুমাত্র ছিল না, আজকের পরিত্যক্ত যুবভারতী তার জ্যান্ত প্রমাণ।  কী ভাবে মাঠে দর্শকরা বাল্ব, বোতল, অস্ত্র নিয়ে অনায়াসে ঢুকে যেতে পারে প্রশ্ন উঠছে সে সব কিছু নিয়েই। কোথা থেকেই বা আসে এত ইঁটের যোগান? এক লাখ দর্শককে সামলাতে একজনও পুলিস উপস্থিত ছিলেন না গ্যালারিতে। এই রকম উত্তেজনার ম্যাচে যেখানে প্রতি ছত্রে প্রয়োজন ছিল কড়া নিরাপত্তার, সেখানে নুন্যতম হোমওয়ার্কটুকুর আভাস মেলেনি পুলিসের ভূমিকায়। শুধু তাই নয় দর্শকদের নিয়ন্ত্রণে আনতে পুলিস যে ভঙ্গিমায় লাঠি চার্জ করেছে তাও যথেষ্ট নিন্দার দাবি রাখে। পুলিসের লাঠি চার্জে আহত হয়েছেন ১৬জন মোহনবাগান সমর্থক। তাঁদের মধ্যে কারও কারও চোট গুরুতর। এই ঘটানার দায়ভার কিছুতেই প্রশাসন,পুলিসফোর্স ও ফেডারেশন এড়িয়ে যেতে পারে না।

গতকাল বিশ্বজয়ী কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়ে লজ্জার সম্মুখীন হয়েছিল কলকাতা। তারপরেই আজকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সামগ্রিক ভাবে লাঞ্ছিত হল কলকাতার ফুটবল। সাম্রতিক কালে ভারতীয় ফুটবলের কলঙ্কময় দিনটির সাক্ষী রইল এই শহর।

 











Post Your Comment

Total Comments:19

kal amio mathe gachelam,M.B. suppouter ra E.B. pleyer der dhil marechelo. kintu dhil ta lage NABi r mathai. Ata khub kharap baper . NABI M.B. holeu amr khub kharap legeche.

রহিম নবির আঘাত আমাকে দারুনভাবে ব্যথিত করেছে

Footballer ethihase ata prothambar...hafe khelar modhe theke tem protahar kore neoya....ata india bolei samvab...indiar footballer dike takia...mohanbaganer jathartho sastir bebostha kora uchit...

eastbengal er somorthok rai to jhamela sristi kore6e... ar amr 1 tai proshno ..``````vai refree apni kota takay bikri hoye6ilen?``````

eta lojjar baipar je khelateo sara deshe kolkatar hingshaktak chobi gulo uthe asch. eta amader banglar lojja. doya kore bangla ke sara desher samne choto korbenna. eta amar onurodh.

kill the rafarees who kill the good matches.

east bengal je ekta jothesto boro dol ta praman kre dilo.khabrar gol ta anabadha .kintu amar mote odafa ke red card dekhie refari thik koreni.amr mne hoi oke yellow card dekhie sabdhan kra uchit chilo.tale emonta hoto na.`BOJHA JETO KAR KOTO DOM ``

east bengal je ekta jothesto boro dol ta praman kre dilo.khabrar gol ta anabadha .kintu amar mote odafa ke red card dekhie refari thik koreni.amr mne hoi oke yellow card dekhie sabdhan kra uchit chilo.tale emonta hoto na.`BOJHA JETO KAR KOTO DOM ``

east bengal je ekta jothesto boro dol ta praman kre dilo.khabrar gol ta anabadha .kintu amar mote odafa ke red card dekhie refari thik koreni.amr mne hoi oke yellow card dekhie sabdhan kra uchit chilo.tale emonta hoto na.`BOJHA JETO KAR KOTO DOM ``

east bengal je ekta jothesto boro dol ta praman kre dilo.khabrar gol ta anabadha .kintu amar mote odafa ke red card dekhie refari thik koreni.amr mne hoi oke yellow card dekhie sabdhan kra uchit chilo.tale emonta hoto na.`BOJHA JETO KAR KOTO DOM ``

east bengal je ekta jothesto boro dol ta praman kre dilo.khabrar gol ta anabadha .kintu amar mote odafa ke red card dekhie refari thik koreni.amr mne hoi oke yellow card dekhie sabdhan kra uchit chilo.tale emonta hoto na.`BOJHA JETO KAR KOTO DOM ``

east bengal je ekta jothesto boro dol ta praman kre dilo.khabrar gol ta anabadha .kintu amar mote odafa ke red card dekhie refari thik koreni.amr mne hoi oke yellow card dekhie sabdhan kra uchit chilo.tale emonta hoto na.`BOJHA JETO KAR KOTO DOM ``

mohonbagan er kormokorta ra janto j ora harbe. khelay to har jit hotei pare. ifa r uchit oder kora sasti dewa. r amader kriya montri okhane giyechilo sudhu e khela dekhte. tar e chara r kichue koroniyo chilo na....

Jemon apnader channel, temon ei udbastu bangal bachhagulo... ore gardhob, mathe je brick-shower hochhilo shetate jodi aaro 2-to chheler lagto, tokhon ki hoto ? toder udbastuder club dayitto nito ? Ar amader kotha chherei dilam, toder player-der0o jodi karor lagto kemon hoto sheta ? tokhon to nachtish match bondho korar jonno. Bhulbhal bolar aage ektu bhebe dekh garol.

apnara sathik report din ,mathe refree r dicission final atite bahubar dicission amader birudhe gache ,amrato amon korini

Match batiler moto poristithi chilo na, mohanbaganer chal eta. 5 ta gol khaoar voe eta korlo. Mohanbagan galary theke chora ite aghat pelo nobi. Tarpor halftimer age 1min khala holo. Half time er por eastbengal mathe namlo r kiser voy mohanbagan namlo na? Gol khaor voye. Eta aj lajja. Kalo din banglar football historyte. Tar jonno 100% Mohanbagan die.

What can you expect when a country has sports administrators head who don`t even played those games..this is applicable from cricket,football etc.

Eta Mohunbagan er planned game. Janto goal er mala porbe. Tai 1st goal ta khtei Odafa-drama.

India ai jonnyo khela dhula te ato pichone . I wish ai situation hole hole khela dhulo te indiar r kono astito thakbe na. Mathe kara khela dekhte jai ata vebe khub kharap lage.

Chhhi.......!!!Dirty Culture.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।