আই-লিগে গোল-সংখ্যাতেও পুরোভাগে বিদেশিরা

Update: May 7, 2012 22:44 IST

এবারের আই লিগেও বিদেশি স্ট্রাইকারদের দাপট অব্যাহত। আই লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয়।

গতবারের মত এবারও সবথেকে বেশি গোল র‌্যান্টি মার্টিনস। বত্রিশ গোল করেছেন নাইেজরীয় গোলমেশিন। র‌্যান্টির পরই আছেন মোহনবাগানের ওকেলি ওডাফা। সবুজ-মেরুন জার্সিতে প্রথম বছরেই ২৬টি গোল করেছেন কিং কোবরা। আই লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিন নম্বরে আছেন ইস্টবেঙ্গলের টোলগে ওজবে। এবারের আই লিগে ১৮টি গোল করেছেন তিনি। ভারতীয় স্ট্রাইকারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন পৈলান অ্যারোজের সাবেথ। ন`টি গোল করেছেন তরুণ এই স্ট্রাইকার।

উল্লেখযোগ্যভাবে, সর্বোচ্চ গোল করেছেন এমন ভারতীয়দের তালিকায় প্রথম দশের মধ্যেই নেই জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর নাম।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।