শিল্ড সেমিফাইনালে বড় ম্যাচ ১৭ মার্চ
Update: March 11, 2013 20:51 IST
সমস্যা কাটল আইএফএ শিল্ডের সেমিফাইনাল নিয়ে। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের সম্ভাব্য সেমিফাইনাল হতে চলেছে ১৭ মার্চ। অপর সেমিফাইনাল হবে ১৫ তারিখ। শিল্ডের ফাইনাল হবে ২০ মার্চ। ২০ মার্চ আই লিগে মোহনবাগান আর পুণের ম্যাচ ছিল। কিন্তু আইএফএ-র অনুরোধ মেনে সেই ম্যাচ এপ্রিল মাস পর্যন্ত পিছিয়ে দেয় ফেডারেশন।
শিল্ডের সূচি নিয়ে জট কাটলেও সদস্য কার্ড দেখিয়ে শিল্ডের ম্যাচ দেখতে না দেওয়া নিয়ে ফের সমস্যা দেখা দিয়েছে মোহনবাগান আর রাজ্য ফুটবল সংস্থার মধ্যে। কল্যাণীতে সদস্য কার্ড দেখিয়ে মোহনবাগান সদস্যদের ম্যাচ দেখতে দেওয়া হয়নি। এব্যাপারে সবুজ-মেরুন কর্তারা আইএফএ-কে চিঠিও দিয়েছিল। কিন্তু আইএফএ সচিব জানিয়ে দিয়েছেন, এই দাবি মানা সম্ভব নয়। মোহনবাগান সচিবও তাদের দাবিতে অনড়।