পাকিস্তানকে পাঁচ গোলে দিল ভারত
Update: November 24, 2012 21:47 IST
হকির দুঃসময়ে কিছুটা ভাল খবর। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। ল্যাঙ্কো ইন্টারন্যাশনাল সুপার সিরিজে পাকিস্তানকে ৫-২ গোলে উড়িয়ে দিল মাইকেল নবসের দল। টুর্নামেন্টে এই প্রথম জয় পেল ভারত। ম্যাচে ভারতের হয়ে রঘুনাথ, সুনীল, আকাশদীপ এবং মনপ্রীতের গোল করেন। জোড়া গোল করেছেন সুনীল। অবশ্য গ্রুপ লিগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে ভারত।