ইডেনে ভরাডুবি ভারতের, সিরিজ খুইয়ে অধিনায়ক ধোনির ব্যর্থতার বৃত্ত সম্পূর্ণ

Update: January 3, 2013 12:59 IST

পাকিস্তান-- ২৫০। ভারত-- ১৬৫ (৪৮ ওভারে)
ম্যাচটা শেষ হওয়ার বেশ কিছু সময় আগেই বেরিয়ে এলেন বছর ৫০-এর সেই মানুষটা। তখন ভারতের ৬ উইকেট পড়ে গেছে। এত টাকা টিকিট কেটে আগে বেরিয়ে এলেন কেন? প্রশ্নটা করতেই শুধু হাসলেন। সেই লোকটার হাসিটাই এখন ভারতীয় ক্রিকেট নিয়ে আলোচনার সেরা ছবি হতে পারে।

ব্যর্থতার একটা পর্যায় আসে যখন মানুষ রাগ করে। সেই ব্যর্থতাটা আরও একটু বাড়লে রাগটা ক্ষোভে পরিণত হয়। আর সেই ব্যর্থতাটা যখন চরমে যায় তখন বোধহয় সেই লোকটার মতই হাসি পায়। ইডেন গার্ডেন্সে লক্ষ্মীবারে ভারতের অলক্ষ্মীর মত হারটা একসঙ্গে অনেক কিছু ঘটিয়ে ফেলল। সেগুলোকে একসঙ্গে রাখলে দাঁড়ায়-- ১) দেশের মাটিতে পাঁচ বছর পর দ্বিদেশীয় সিরিজ খেলতে নেমে সিরিজ হারতে হল। ২) ঘরের মাঠে ভারত বাঘ এই প্রবাদবাক্যটা ধুলোয় মিশে গেল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর পাকিস্তানের কাছে সিরিজ হার। ৩) ধোনি হটাও আন্দোলনটা নতুন মাত্রা পেল। ব্যাটসম্যান ধোনির সফলতাও যার কাছে ঢাকা পড়ে যাচ্ছে। ৪) ভারতের গর্বের ব্যাটিং লাইনআপ নিয়ে ভাবনাচিন্তার সময় এসেছে। ৫) এবারেও ইডেনে পাকিস্তানকে হারানো গেল না। কলকাতায় অপরাজিত তকমাটা ধরে রাখল পাকিস্তান।

এবার একনজরে দেখে নেওয়া যাক আজকের ইডেন ম্যাচের ঝলক---

ম্যাচ শুরুর আগে--

আকাশের মুখ ভার। তবু উত্‍সাহে ভাটা নেই।

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ইডেন গার্ডেন্স চত্ত্বর। ত্রিস্তরীয় নিরাপত্তার বেড়াজাল টপকে দর্শকরা স্টেডিয়ামে ঢুকছেন।

পাকিস্তানের ইনিংস--
১) টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলে একটাই পরিবর্তন রোহিতের বদলে রবীন্দ্র জাদেজা। শুরুটা দারুণ করলেন দুই পাক ওপেনার হাফিজ-জামশেদ।
২) রেকর্ড রানের ওপেনিং পার্টনারশিপ গড়লেন হাফিজ-জামসেদ। প্রথম উইকেটে দুই পাক ওপেনার যোগ করলেন ১৪১ রান।

৩) দুরন্ত শতরান করলেন ওপেনার নাসির জামসেদ। হাফিজ করেন ৭৬ রান।

৪) পাকিস্তানের মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ল। দারুণ ভিত তৈরি করেও পাকিস্তানের ইনিংস আটকে গেল ২৫০ রানে।

৫) রবীন্দ্র জাদেজা,ইশান্ত শর্মা তিনটি করে উইকেট নিলেন। অশোক দিন্দা কোনও উইকেট পেলেন না।

বিরতিতে--

একদিনের ক্রিকেটে ইডেনের পঁচিশ বছর পুর্তি উপলক্ষ্যে ভারত এবং পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের সংবর্ধিত করা হল। এদিন দুদেশের ক্রিকেটারদের হুডখোলা জিপে ইডেন ঘোরানো হয়।

ভারতের ইনিংস--
১) ২৫১ রান তাড়া করতে নেমে সাবধানী শুরু ভারতের।

২) ভারতের প্রথম উইকেট পড়ল ৪১ রানে।

৩) ভারতের ব্যাটিং বিপর্যয়। একে একে ফিরে গেলেন সব প্রতিষ্ঠিত ব্যাটসম্যান।

৪) ১০৩ রানের মধ্যে পড়ে গেল ৬ উইকেট। ইডেন থেকে বেরোতে শুরু করলেন দর্শকরা।

৫) নিশ্চিত হারের মুখে পাওনা ধোনির অপরাজিত ৫৪ রানের ইনিংস।

৬)  ভারত হারল ৮৫ রানে। ম্যাচের সেরা নাসির জামসেদ।

ম্যাচের পর--
ইডেনে সিরিজ জয়ের উত্‍সব পালন করলেন মিসবা-হাফিজরা। ড্রেসিংরুমে চলল আনন্দের নাচ।

মাথা নীচু করে মাঠ ছাড়লেন ধোনিরা। টিম বাসে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে যখন ধোনিরা হোটেলে ফিরছেন, তখন কলকাতার ছবিটা হারের হতাশায় মোড়া। মেঘলা আকাশটা যেন প্রতীকী।

৬ জানুয়ারি দিল্লির ফিরোজ শাহ কোটলায় সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটা শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।







Post Your Comment

Total Comments:12

Dhoni jadi form e achen ta hale nije 7 no e aschen keno ? jakhan team er annanno player ra form e nai takhan team k samlate nije 3 ba 4 no e aste paren...sab din faka mathe goal kare ki lav...

Indian cricket players they are players or modeler ? i think they like to play of model not cricket, only they are use the name of cricket for his own income. actual they are play for name & money not for country, they try to find good advertisement com. that wise they are play cricket, bec now cricket is not a country pistes game it`s a money game.

ami mathe gechilam, mon ta kub karap chilo. kintu ai match reprt ta pora mon valo hoe gelo. darun idea kora match reprt ta lekha hoeche. thanks 24ghanta

sabash dhoni, fatia diacho

Indian batsman keep their strength for IPL. They shown casual body language like warm up match! IPL has been destroyed India.

Dhoni u should resigne from the captaincy of India Team..........

I think the decision to field first in a day and night match was wrong. In 1996 World Cup a similar batting collapse occurred when India went to bat in the second innings. India slumped to 120 for 8 in the 35th over.

Whats wrong with our batting.

gambhir,sehwag,jadeja and dinda go to home and playa pinpongball

gambhir,sehwag,jadeja and dinda go to home and playa pinpongball

INDIA HARBE JA DAKHA JACHA

SORRY TO SAY , AJ INDIA HARBE.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।