মোহালিতে বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ গড়াপেটা ছিল! জড়িত আজমল

Update: November 11, 2012 20:25 IST

মোহালিতে গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-পাক ম্যাচে গড়াপেটা হয়েছিল! এমনই গুরুতর অভিযোগ তুলল এক ব্রিটিশ সাংবাদিক। সেই ব্রিটিশ সাংবাদিকের দাবি তাঁর কাছে উপযুক্ত প্রমাণও আছে যা তিনি সময় হলে প্রকাশ করবেন। এই গুরুতর অভিযোগ ওঠার পর গোটা ক্রিকেটবিশ্ব তোলপাড়। বিসিসিআই কর্তারা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। পাক ক্রিকেট বোর্ডের একই রকম প্রতিক্রিয়া। তবু ঝড় উঠছেই‍।
গড়াপেটার অভিযোগে আবার বেকায়দায় পাকিস্তান। বাট-আসিফদের গড়াপেটা বিতর্কের ঝড় মিটতে না মিটতেই আবার গড়াপেটার অভিযোগ পাক ক্রিকেটে। জনৈক ব্রিটিশ সাংবাদিকের দাবি,মোহালিতে গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-পাক ম্যাচে গড়াপেটা হয়েছিল, যাতে জড়িতে পাক স্পিনার সৈয়দ আজমল।অভিযোগকেউড়িয়ে দিয়েছেন আজমল। তাঁর পাল্টা দাবি,এইসব অভিযোগ তুলে পাকিস্তানের ভারত সফরে সমস্যা তৈরি করতে চাইছেন একদল নিন্দুক। এই অভিযোগের কোনও ভিত্তি নেই।

Post Your Comment

Total Comments:1

itwas a preplaned game

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।