দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপে বাজিমাত ভারতের

Update: December 13, 2012 20:35 IST

আবার বিশ্বজয়ীর শিরোপা উঠল ভারতীয়দের মাথায়। দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে দিল ভারত।

বেঙ্গালুরুর সেন্ট্রাল কলেজ ময়দানে বৃস্পতিবার ফাইনালে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। কিন্তু এই সিদ্ধান্ত কার্যত বুমেরাং হয়ে ফিরে আসে পাকিস্তানিদের কাছে। কেতান ভাই পাটেলের বিধ্বংসী ৯৮ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে টিম ইন্ডিয়া ২৫৮ রানের বিশাল স্কোর খাড়া করে। তাঁকে যোগ্য সঙ্গত দেন প্রকাশ জয়ারামাইয়া অন্তিম পাঁচ ওভারে ভারতীয়রা ৮১ রান সংগ্রহ করেন।

ফাইনালের আগে পর্যন্ত পাকিস্তানিরা এই টুর্নামেন্টে অপরাজেয় ছিলেন। কিন্তু ফাইনালে ভারতীয়দের এই বিশাল রানের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হন তাঁরা। কুড়ি ওভারে ২২৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

এই মাঠেই সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৩ রানে পর্যদুস্ত করে ফাইনালে উঠেছিল ভারত। অন্য সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে পাকিস্তান। প্রসঙ্গত দৃষ্টিহীনদের প্রথম টি-২০ বিশ্বকাপে শুরু থেকে শেষ অবধি উপমহাদেশীয় দেশ গুলির দাপট ছিল লক্ষণীয়।


Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।