বিশ্বরের্কড না হলেও সচিনের রের্কড ভাঙলেন মাহি

Update: February 25, 2013 19:35 IST

মাত্র আট রানের জন্য বিশ্বরেকর্ড না হলেও সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্ব ক্রিকেটে সবরকম রেকর্ড ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকর। এবার সেই সচিনের রেকর্ড ভেঙে দিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ দিন ২২৪ রান করে আউট হন তিনি। ভারত অধিনায়ক হিসাবে টেস্ট ক্রিকেটে এটাই সর্বোচ্চ রান। 
  
পরিসংখ্যান বলেছে, ১৯৯৯ সালে আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১৭ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। তার আগে ১৯৭৮ সালে ভারত অধিনায়ক হিসাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০৫ রান করেছিলেন সুনীল গাভাসকর।
 
এক নজরে ধোনির রেকর্ড

তবে মাত্র আট রানের জন্য ভারতের খেলা টেস্ট ম্যাচে কোনও অধিনায়কের করা ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছুঁতে পারলেন না মাহি। ২৩২ রানের রেকর্ডটি রয়েছে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ারের দখলে।

● টেস্ট ইতিহাসে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের (২৩২)৷ ধোনি আউট হলেন ২২৪ রানে।

● ভারত অধিনায়ক হিসেবে টেস্টে এক ইনিংসে করা সর্বোচ্চ রানের সচিনের (২১৭ ) রেকর্ড ভাঙলেন ধোনি৷

● অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোন ভারতীয় অধিনায়কের করা সর্বোচ্চ রান এটাই৷ আগের রেকর্ড ছিল আজহারের ১৬৩ নট আউট
 

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।