শতরান মনোজের, উপেক্ষার জবাব ইডেনে

Update: November 18, 2012 18:26 IST

গুজরাতের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে প্রথম ইনিংসে লিড পাওয়া কার্যত নিশ্চিত বাংলার। দ্বিতীয় দিনের শেষে পার্থিবদের থেকে মাত্র ৪০ রানে পিছিয়ে আছেন মনোজরা। হাতে রয়েছে এখনও ছয় উইকেট। রঞ্জি ট্রফির প্রথম দু ম্যাচে রান না পেলেও, গুজরাতের বিরুদ্ধে স্বমেজাজে অধিনায়ক মনোজ তেওয়ারি। দিনের শেষে ১০২ রানে অপরাজিত ভারতীয় টেস্ট দলে জায়গা পাওয়ার অন্যতম দাবিদার মনোজ। মনোজের সঙ্গে ক্রিজে রয়েছেন অনুষ্টুপ। ১৭৯ বলের ইনিংসে রয়েছে ১৩টা বাউন্ডারি৷ ৭৫ রানে আউট হয়েছেন শুভময় দাস। রবিবার সকালে ২৬০ রানে অল আউট হয়ে যায় গুজরাত। ৩০ রানের মধ্যে গুজরাতের বাকি চারটি উইকেট তুলে নেন অশোক দিন্দারা। বাংলার হয়ে সৌরভ সরকার চারটি আর দিন্দা তিন উইকেট পেয়েছেন।

Post Your Comment

Total Comments:1

Weldone monoj .

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।