বার্সেলোনার কোচ হতে চান মারাদোনা

Update: March 5, 2013 21:02 IST

বার্সেলোনার কোচ হতে চান ফুটবল রাজপুত্র। এমনটাই জানালেন স্বয়ং দিয়েগো মারাদোনা। মেসি, ইনিয়েস্তাদের কোচ হতে চেয়ে মারাদোনা একটি সাক্ষাত্কারে বলেছেন, ফুটবলের রাজপুত্র জানিয়েছেন বার্সেলোনাকে কোচিং করানো তাঁর বহুদিনের স্বপ্ন। অবশ্য ফুটবল বিশ্বকাপের সময় মেসিকে কোচিং করিয়েছিলেন তিনি। সেই সময় আর্জেন্টিনার কোচ ছিলেন মারাদোনা। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার হতশ্রী পারফরম্যান্সের পর কোচের পদ হাতছাড়া করতে হয় তাঁকে। 

জীবন তাকে যেন নির্দিষ্ট কোন গন্তব্য ঠিক করে দেয়নি। অনিশ্চয়তায় ছুটে চলাই তার জীবন। ধারার বিপরীতে আর্জেন্টিনা দলকে নিয়ে থিতু হতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেটা না হওয়ায় তারার ঝলকানি ছেড়ে চলে আসেন একেবারে অখ্যাত ফুটবল অঙ্গনে। দায়িত্ব নেন আরব আমিরাতের স্থানীয় এক দল আল ওয়াসলের। কিন্তু এক বছরের মাথায়ই মোহ কেটে যায় তাঁর। এবার চান ক্লাব ফুটবলে মেসিদের ডুবতে বসা নৌকার হাল ধরতে।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।