বার্সার হয়ে গোলের ট্রিপল সেঞ্চুরি মেসির

Update: February 18, 2013 15:07 IST

বার্সেলোনার হয়ে ৩০০ গোল করা হয়ে গেল লিওনেল মেসির। মেসির জোড়া গোলের সৌজন্যে পিছিয়ে পরেও গ্রানাডাকে ২-১ গোলে হারাল বার্সা।

লা লিগায় মেসি ম্যাজিক চলছেই। মেসির জোড়া গোলের সৌজন্যে পিছিয়ে পরেও গ্রানাডাকে দুই-এক গোলে হারাল বার্সা।

প্রথমার্ধে ইগালোর গোলে পিছিয়ে পরেছিল বার্সেলোনা। গোলের একাধিক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেননি মেসিরা। দ্বিতীয়ার্ধে শুরু হয় মেসি ম্যাজিক। ফ্যাব্রেগাসের শট গ্রানাডার গোলকিপার সেভ করলে ফিরতি বল থেকে গোল করে যান মেসি। এই নিয়ে লা লিগায় টানা ১৪ ম্যাচে গোল করে অনন্য নজির গড়লেন আর্জেন্টিনীয় সুপারস্টার।

কিছুক্ষণের মধ্যেই বাঁ পায়ের দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে বার্সেলোনাকে জয় এনে দেন মেসি। চলতি লা লিগায় ৩৭ গোল করা হয়ে গেল তাঁর। চলতি মরসুমে মেসির গোলসংখ্যা ৪৮। মাত্র ২৫ বছর বয়সে বার্সেলোনার জার্সি গায়ে ৩৬৫ ম্যাচের মেসির গোলসংখ্যা ৩০১। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে ১৫ পয়েন্টে এগিয়ে থাকল বার্সেলোনা।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।