মেসির লক্ষ্য এবার বিশ্বকাপ জেতা

Update: January 12, 2013 22:19 IST

বিশ্বসেরার বিশ্বরেকর্ড গড়ে মেসির রেকর্ড এবার বিশ্বকাপ জেতা। চার বার ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েই বসে থাকতে রাজি নয় লিওনেল মেসি। পরের বছর আবারও ব্যালন ডি অর খেতাব জিততে চান তিনি। সঙ্গে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করাতে চান ফিফার বর্ষসেরা এই ফুটবলার।

২০১২ সালকে তাঁর কেরিয়ারে সফলতম বছর বলে বর্ণনা করেছেন বার্সেলোনার এই সুপারস্টার। তবে আগামী বছর একই ফর্ম ধরে রাখতে পারবেন কি না সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মেসি। ২০০৯ ম্যান ইউকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়কে তাঁর জীবনের সেরা মুহূর্ত বলে বর্ণনা করেছেন এলএম টেন। 

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।