বড়দিনের পরই টেনিসে ফিরছেন নাদাল
Update: December 22, 2012 18:24 IST
হাঁটুর চোট কাটিয়ে আবার পেশাদারী টেনিস সার্কিটে ফিরতে চলেছেন একদা বিশ্বের টেনিস তারকা রাফায়েল নাদাল। চলতি মাসের ২৭ তারিখ আবুধাবিতে একটি প্রীতি ম্যাচ খেলবেন তিনি। তবে কোর্টে নামার আগে চিন্তিত রাফা।
হাঁটুর চোটের জন্য প্রায় সাত মাস টেনিস কোর্টের বাইরে ছিলেন ১১টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী নাদাল। পুরোপুরি ভাবে ফিট হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে স্বীকার করছেন তিনি।