শেষ মুহুর্তের পেনাল্টি গোলে আর্জেন্টিনা বধ ব্রাজিলের

Update: September 20, 2012 15:43 IST

মেসি যখন চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল করণেন, তখন তাঁর দেশ আর্জেন্টিনা হেরে গেল ঐতিহ্যের লড়াইয়ে। প্রীতি ম্যাচে হলেও ব্রাজিলের কাছে হারটা সব সময়ই বেদনার আর্জেন্টিনার। ঠিক সেটাই হল বুধবার এক প্রীতি ম্যাচে।

আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিল মানো মেঞ্জেসের কোচিংয়ে খেলা ব্রাজিল । ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের পেনাল্টি থেকে করা গোলে জয় পায় ব্রাজিল। খেলার ১৯ মিনিটেই জুয়ান মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তারপর পাওলিনহোর গোলে সমতা ফেরায় সাম্বাবাহিনী। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ব্রাজিল। খেলার ৯২ মিনিটে আর্জেন্টিনার লিয়েন্দ্রো দেসাবাটোর ফাউলে পেনাল্টি পায় ব্রাজিল। সেই পেনাল্টিকে কাজে লাগিয়ে দলকে জয় এনে দেন নেইমার।

Post Your Comment

Total Comments:1

Congratulation-Brazil is Brazil.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।