দায়িত্ব ছাড়ার হুমকি প্রবীরের, পিচ বিতর্ক চরমে

Update: November 28, 2012 20:53 IST

ইডেন পিচ বিতর্ক অব্যাহত। বিসিসিআই-এর পিচ কিউরেটর দলজিত সিংয়ের নির্দেশে ইডেনের পিচ তৈরির কাজ তদারকি করতে কলকাতায় উপস্থিত হয়েছেন পূর্বাঞ্চলের কিউরেটর আশিস ভৌমিক। দলজিতের এই নির্দেশ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে প্রবীর মুখার্জিকে। তিনিও পাল্টা হুমকি দিয়েছেন ধোনির দাবি মতো টার্নিং ট্র্যাক বানাতে গিয়ে যদি `আন্ডার প্রিপেয়ার্ড` পিচ হয়ে যায় তার জন্য দায়ী থাকবে সিএবি ও বোর্ড। বিসিসিআই এর চাপের মুখে পড়ে ঘুরিয়ে দায়িত্ব ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন প্রবীর মুখার্জি। প্রবীরবাবু যাই বলুন না কেন ধোনিদের জন্য ঘূর্ণি উইকেট দিতে বদ্ধপরিকর সিএবি।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।