রুনির জোড়া গোলে ইপিএলে শীর্ষেই ম্যান ইউ

Update: February 1, 2013 13:09 IST

রুনির জোড়া গোলের সৌজন্য সাউদ্যাম্পটনকে দুই-এক গোলে হারিয়ে দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচ জিতে ম্যান সিটির থেকে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থান ধরে রাখল ম্যান ইউ। রুনির জোড়া গোলের সৌজন্য সাউদ্যাম্পটনকে দুই-এক গোলে হারিয়ে দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচ জিতে ম্যান সিটির থেকে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থান ধরে রাখল ম্যান ইউ।

রডরিগোজের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল সাদাম্পটনই। কিন্তু মাত্র পাঁচ মিনিট এই ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় তারা। কাগোয়ার পাস থেকে গোল করে ম্যাঞ্চেস্টারের হয়ে গোল করে সমতা ফেরান ওয়েন রুনি। ম্যাচের আধ ঘন্টার মধ্যেই দ্বিতীয় গোলটি করে দলকে এগিয়ে দেন সেই রুনি। ভ্যান পার্সির ফ্রিকিক প্যাট্রিক এভারা ঘুরে রুনির পায়ে এসে পড়ে। তিনটি কাঠির মধ্যে বল ঠেলতে কোনও অসুবিধা হয়নি তাঁর। এরপর দুদল বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়। এই জয়ের ফলে ম্যান সিটির থেকে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ স্থানে রইল ম্যান ইউ।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।