শ্রীলঙ্কা সফরে নেই সচিন

Update: July 4, 2012 20:51 IST

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সচিন তেন্ডুলকর। বুধবারই শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়। প্রত্যাশামতোই চোট সারিয়ে দলে ফিরছেন বীরেন্দ্র সেওয়াগ এবং জাহির খান। তবে এই সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সচিন তেন্ডুলকরকে দলে রাখেননি নির্বাচকরা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুরন্ত পারফরম্যান্সের জন্য দলে জায়গা করে নিয়েছেন অশোক দিন্দা। রয়েছেন মনোজ তিওয়ারিও। তবে জায়গা পাননি আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। দলে জায়গা হয়নি হরভজন সিংয়েরও। তাঁর জায়গায় দলে জায়গা করে নিয়েছেন অশ্বিন। থাকছেন প্রজ্ঞান ওঝা ও রাহুল শর্মাও। এশিয়া কাপে না খেললেও শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন উমেশ যাদব। জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান কৃষ্ণমাচারী শ্রীকান্ত জানান তাঁরা সেরা দলকেই পাঠাচ্ছেন শ্রীলঙ্কাতে।

শ্রীলঙ্কা সফরে পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। শ্রীলঙ্কাতেও ভারতের অধিনায়ক থাকছেন ধোনি। সহ অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি।

নির্বাচিত ভারতীয় দল:
বীরেন্দ্র সেওয়াগ, বিরাট কোহলি, গৌতম গম্ভীর, আর অশ্বিন, উমেশ যাদব, অশোক দিন্দা, মহেন্দ্র সিং ধোনি( অধিনায়ক), সুরেশ রায়না, বিনয় কুমার, রোহিত শর্মা, প্রজ্ঞান ওঝা, অজিঙ্কা রাহানে, মনোজ তিওয়ারি, রাহুল শর্মা ও জাহির খান।








Post Your Comment

Total Comments:2

I hope Yuvi back in to the team and he is best performer of indian team.

gautam gambhir should be the captain of this team in t20..

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।