হারের `বলি` সেওয়াগ, এলেন পুজারা

Update: January 6, 2013 23:03 IST

ঘরের মাটিতে পরপর দুটো সিরিজে হারের `বলি` হলেন বীরেন্দ্র সেওয়াগ। ভারতের এই বিস্ফোরক ওপেনারকে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে বাদ দেওয়া হল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি একদিনের ম্যাচের জন্য পনেরো জনের ভারতীয় দল ঘোষিত হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজের ভারতীয় দলটাকেই প্রায় ধরে রাখার চেষ্টা করেছেন নির্বাচকরা। দলে শুধু একটি পরিবর্তন করা হয়েছে। দল থেকে বাদ পড়েছেন বীরেন্দ্র সেওয়াগ। দলে এসেছেন চেতেশ্বর পূজারা। বাংলার দুই প্রতিনিধি অশোক দিন্দা ও সামি আমেদও দলে রয়েছেন। বাকি দলও অপরিবর্তিত রাখা হয়েছে।

দলের পনেরোজন সদস্যরা হলেন-- মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গম্ভীর, পূজারা, রায়না, যুবরাজ, রোহিত শর্মা, রাহানে, কোহলি,  জাদেজা, ইশান্ত, অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দিন্দা, সামি আমেদ ও অমিত মিশ্র।





Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।