তিন সিংয়ের গুঁতোয় পাকিস্তান বধ ভারতের

Update: March 12, 2013 17:50 IST

ভারত (৩) পাকিস্তান (১)
(রূপিন্দর পাল সিং, আকাশদীপ সিং, মননদীপ সিং)


তিন সিংয়ের গুঁতোয় পাকিস্তানকে হারাল ভারত। তিন সিং খেলোয়াড়ের গোলে পাকিস্তানকে হারাল ভারত।

সুলতান আজলান শাহ কাপ হকিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাল ভারত। মঙ্গলবার মালয়েশিয়ার ইপোয় পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকে থাকল ভারত। পাকিস্তান প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটায় ভারত। এক গোলে হজম করে খোঁচা খাওয়া বাঘ হয়ে তিন গোল দিয়ে ম্যাচ করে নেয় মাইকেল নবসের দল।

ম্যাচের প্রথমার্ধে ভারতকে সমতায় ফেরায় আকাশদীপ সিংয়ের গোল। রূপিন্দর সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন মননদীপ সিং। প্রসঙ্গত, প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচে হেরে যায় ভারত। পাকিস্তানের বিরুদ্ধে আজকের জয়ের পরও প্রতিযোগিতায় পাঁচবারের চ্যাম্পয়ন ভারতের ভবিষ্যত অনিশ্চিত।
ছ দেশীয় এই প্রতিযোগিতার রাউন্ড রবিন লিগের ম্যাচে ভারত এখন চার নম্বরে। তিন ম্যাচ খেলে ভারতের পয়েন্ট এখন তিন। ভারতের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার কিউইদের বিরুদ্ধে। তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া এখন প্রথম দুটি স্থানে আছে। 




Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।