রোনাল্ডোর ক্লাবে সুনীল ছেত্রী

Update: July 5, 2012 16:40 IST

ভারতীয় ফুটবলে নতুন ইতিহাস। পর্তুগালের চ্যাম্পিয়ন ক্লাব স্পোর্টিং লিসবনের `বি` দলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সুনীল ছেত্রী। রোনাল্ডো, নানিদের ক্লাব স্পোর্টিং লিসবনের ভাইস প্রেসিডেন্ট সুনীলের হাতে ক্লাবের জার্সি তুলে দেন। আপ্লুত সুনীল জানান, এই সুযোগকে কাজে লাগাতে বদ্ধপরিকর তিনি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরোনো ক্লাব স্পোর্টিং লিসবনে খেলতে দেখা যাবে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীকে। আগামী মরসুমের জন্য পর্তুগালের ই চ্যাম্পিয়ন ক্লাবটিতে যোগ দিতে চলেছেন সুনীল। এত বড় মাপের ক্লাবে কোন ভারতীয়কে খেলতে দেখা যায়নি। স্পোর্টিং লিসবনে যোগ দেওয়ার খবরে আপ্লুত ভারত অধিনায়ক। সবুজ-সাদা জার্সি পড়ার জন্য মুখিয়ে আছেন তিনি।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।