সুনীলকে অধিনায়ক নির্বাচন

Update: August 21, 2012 23:38 IST

নেহরুকাপের জন্য জাতীয় দলের কোচ কোয়েভারম্যান্স সুনীলকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন। টুর্নামেন্ট জিতে ভারতকে গর্বিত করতে চান বলে জানিয়েছেন সুনীল।

সাফ কাপের পর নেহরু কাপেও অধিনায়ক পদে বহাল রাখা হল সুনীল ছেত্রীকে।সোমবার অনুশীলনের পর জাতীয় কোচ কোয়েভারম্যান্স অধিনায়ক হিসেবে বেছে নেন বর্তমানে স্পোর্টিং লিসবনের ফুটবলার সুনীল ছেত্রীকেই।সুনীল গর্বিত এই সম্মান পেয়ে।এবছর এআইএফএফের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ।তাই নেহরু কাপের আলাদা গুরুত্ব রয়েছে।সুনীল চান,এই টুর্নামেন্ট জিতে ভারতকে গর্বিত করতে।অন্যদিকে দলের আরেক সিনিয়র ফুটবলার গৌরমাঙ্গি সিংয়ের দাবি,বেশিরভাগে নতুন ফুটবলারদের নিয়ে গড়া ভারতীয় দলের সাফল্য পাওয়া একটা চ্যালেঞ্জ তাদের কাছে।
 

Post Your Comment

Total Comments:1

sunil is a good player,i think he injoy nehru cup as a captain.Nehru cup is a great challenge for India to win,there is some good team is playing. ``come on India ``

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।