এখনও ঝুলে টোলগের ভাগ্য

Update: July 17, 2012 22:01 IST

টোলগে বিতর্কে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইএফএ। মঙ্গলবার মধ্য কলকাতার একটি অভিজাত ক্লাবে বৈঠকে বসেছিল কোর কমিটির সদস্যরা। সেখানে বিতর্কের সমাধানসূত্র বের করার জন্য দীর্ঘক্ষণ আলোচনা হয়। বৃহস্পতিবার ফের বৈঠকে বসবেন কোর কমিটি। টোলগে বিতর্কের পরিপ্রেক্ষিতে আইএফএ-র বর্তমান রেজিস্ট্রেশন নিয়ম নিয়ে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে। আইএফএ সচিব নিয়ম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। শোনা যাচ্ছে টোলগে বিতর্ক সমাধানে অসি স্ট্রাইকারকে ফ্রি ফুটবলার ঘোষণা করে দিতে পারেআইএফএ। যদিও ইস্টবেঙ্গল সূত্রের খবর,আইএফএ-র নিয়মানুযায়ী তা করা যায় না। বর্তমানে অসি ষ্ট্রাইকার মোহনবাগান দলের সঙ্গে দুর্গাপুরের আবাসিক শিবিরে। টোলগে কার এই প্রশ্নের উত্তর এই সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।