আপিল খারিজ, কোয়ার্টার্সে যাওয়া হল না বিকাশের

Update: August 4, 2012 23:13 IST

বক্সিং বিতর্কে ভারতের আবেদন খারিজ করে দিল আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন। ভারতীয় বক্সার বিকাশ কৃষণের বিরুদ্ধে  আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন যে সিদ্ধান্ত নিয়েছিল, তার বিরুদ্ধে শনিবার আপিল করেছিল ভারতীয় বক্সিং ফেডারেশন।

শনিবার লন্ডনে বৈঠকে বসে ভারতের বক্সিং দল। সেখানে এআইবিএর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। বক্সিংয়ে পুরুষদের ৬৯ কেজি বিভাগে মার্কিন যুক্তরাষ্ট্রের এরল স্পেন্সকে হারিয়ে প্রথমে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ভারতীয় বক্সার বিকাশ কৃষ্ণণ। পরে এআইবিএ-র কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান মার্কিন বক্সিং সংস্থা। অবশেষে সিদ্ধান্ত বদলে অতিরিক্ত চার পয়েন্ট দেওয়া হয় এরল স্পেন্সকে। ফলে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় হার হয় ভারতীয় বক্সারের। তারপরই ক্ষুব্ধ ভারতীয় বক্সাররা আলোচনায় বসে প্রতিবাদের সিদ্ধান্ত নেন।

কিন্তু ভারতের সেই আবেদন খারিজ করে দিল আন্তর্জাতিক বক্সিং সংস্থা।  





Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।