যুবভারতীতে পরিবর্তনের জন্য মমতার দ্বারস্থ মদন

Update: March 2, 2013 20:58 IST

যুবভারতী ক্রীড়াঙ্গনের ফিল্ডটার্ফ পরিবর্তনের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারস্থ হচ্ছেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। শুক্রবারই যুবভারতীর টার্ফ পরিবর্তনের জন্য সওয়াল করেছিল কলকাতার দুই প্রধান। মোহনবাগান,ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে একমত ক্রীড়ামন্ত্রীও। শনিবার তিনি জানান, ফিল্ডটার্ফ পরিবর্তনের করতে মুখ্যমন্ত্রীর কাছে বাড়তি অর্থবরাদ্দের জন্য বলবেন তিনি। খুব তাড়াতাড়ি যুবভারতীর নৈশালোকে ম্যাচ দেখতে পাওয়া যাবে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। ইতিমধ্যেই যুবভারতীর নৈশালোকের ট্রায়াল শুরু হয়ে গেছে।

এদিকে যুবভারতীতে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করা নিয়ে বিতর্ক চলছেই। ফুটবলের মাঠে ক্রিকেটের অনুষ্ঠান করা নিয়ে সোচ্চার হয়েছে কলকাতা ময়দান। সেই বিতর্কের পর কিছুটা হলেও অস্বস্তিতে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।
 
যদিও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র যুবভারতীতে আইপিএলের মত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হওয়া নিয়ে বিতর্কের কিছু দেখছেন না।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।