ফিক্সিং: `কাঠগড়ায়` এখন ধোনি পত্নী, শ্রীনিবাসনের জামাই

আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে একই দিনে জড়িয়ে গেল ভারতীয় ক্রিকেটে দুই হাইপ্রোফাইল ব্যক্তির নাম। একজন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আরেকজন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন। স্পট ফিক্সিংয়ের তদন্তে বোর্ড সভাপতি এন শ্রীনিবাসনের জামাইকে জেরা করা হতে পারে। এই বিতর্কে গ্রেফতার হওয়া বলিউড অভিনেতা বিন্দু দারা সিংয়ের কাছে চেন্নাই সুপার কিংস দলের মালিকদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।

শ্রীসন্থদের ইমেলে ভর্তি উঠতি নায়িকা, মডেলদের প্রোফাইল

বলিউডের এক কাস্টিং ডিরেক্টর নিয়মিত ই-মেল করে উঠতি নায়িকাদের প্রোফাইল পাঠাতেন শ্রীসন্থের কাছে। গ্রেফতার হওয়ার সময়ও এক মহিলা ছিলেন তাঁর সঙ্গে। শ্রীসন্থ নিজে ছিলেন মদ্যপ অবস্থায়।

ডালমিয়ার উত্তরসূরি হতে চলেছেন সৌরভ! ময়দানে জোর জল্পনা

সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার উত্তরসূরি কে তা নিয়ে রীতিমত সরগরম বাংলা ক্রিকেট মহল। এই কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন স্বয়ং ডালমিয়াই। সকলেই যখন হাতড়ে বেড়াচ্ছেন ডালমিয়ার উত্তরসূরি, ঠিক তখনই ডালমিয়া জানিয়ে দিলেন উত্তরসূরি তৈরিই আছে। ডালমিয়া ক্যামেরার সামনে নিজে মুখে জানালেন সে কথা।

স্পট ফিক্সিং: তিন দিনের পুলিসি হেফাজতে বিন্দু দারা সিং

আইপিএলে গড়াপেটা কাণ্ডে বলিউডি যোগাযোগ নিয়ে গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই। আজ সেই গুঞ্জনকে সত্য প্রমাণ করে মুম্বই থেকে পুলিসের জালে ধরা পড়লেন অভিনেতা বিন্দু দারা সিং। প্রখ্যাত অভিনেতা তথা কুস্তিগির দারা সিংয়ের পুত্র বিন্দু বুকিদের সঙ্গে বলিউডের যোগাযোগ বজায় রাখতেন বলে অভিযোগ। আজ মুম্বই ক্রাইম ব্রাঞ্চ বিন্দু দারা সিংকে গ্রেফতার করে। এরপর মঙ্গলবার বিকেলে বিন্দুকে আদালতে পেশ করা হলে আদালত তাঁকে তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে। 

ফিক্সিং: বুকিদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে

আইপিএল ছয়ে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত এস শ্রীসন্থ, অজিত চান্ডিলা ও অঙ্কিত চৌহানকে আজ আদালতে পেশ করবে দিল্লি পুলিস। রাজস্থান রয়ালসের এই তিন খেলোয়াড়কে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। সেইসঙ্গে ১০ জন বুকিকেও গ্রেফতার করা হয়েছে। আজ আদলালতে অভিযুক্তদের আরও এক দফা হেফাজতে চাইতে পারে পুলিস।

ফিক্সিং ধাক্কায় `ব্র্যান্ড আইপিএল` টলমল

স্পট ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থ সহ তিন রাজস্থান রয়্যালস ক্রিকেটারের হাজতবাস হওয়ার পর আইপিএল সিক্সের জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটাই কমেছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে সান রাইজার্সের দুরন্ত পারফরম্যান্সের জন্য হায়দরাবাদ ছাড়া দেশের বেশিরভাগ শহরেই আইপিএল নিয়ে উন্মাদনা কমেছে। আইপিএলের ফাইনাল, প্লে অফের মত দু দুটো গুরুত্বপূর্ণ ম্যাচের আসর বসছে কলকাতায়।

বাগান কর্তাদের মধ্যে মতবিরোধের কথা স্বীকার সহসচিবের

দলগঠন নিয়ে মোহনবাগান কর্তাদের মধ্যে মতবিরোধের কথা স্বীকার করে নিলেন ক্লাবের সহসচিব সৃঞ্জয় বোস। কয়েকদিন ধরেই ময়দানে জল্পনা চলছিল যে ওডাফা আর টোলগেকে রাখা নিয়ে দুভাগ মোহনবাগান কর্তারা। এমনও শোনা যাচ্ছিল টোলগের পরিবর্তে ওএনজিসির এরিককে দলে নিতে চান স্বয়ং ক্লাব সচিব অঞ্জন মিত্র। ক্লাব তাঁবুতে দাঁড়িয়ে ক্লাবের সহসচিব সৃঞ্জয় বোস জানান, মতের পার্থক্য হতেই পারে।

গড়াপেটা বিতর্কে পদত্যাগ উত্‍পল গাঙ্গুলির

গড়াপেটা বিতর্কে তাঁর নাম জড়ানোয় ইউনাইটেড স্পোর্টসের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আইএফএ সচিব উত্‍পল গাঙ্গুলি। মোহনবাগান-প্রয়াগ ম্যাচের পর প্রয়াগ কর্তা নবাব ভট্টাচার্য জানিয়েছিলেন যে আইএফএ চায়নি যে প্রয়াগ জিতুক। প্রয়াগ হারায় আইএফএ সচিব খুশি হয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি। প্রয়াগ কর্তাদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আইএফএ সচিব।

মহিলার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যর এমএমএস ভয়েই ফাঁসলেন শ্রীসন্থ!

স্রেফ বন্ধুত্বের খাতিরেই কি জিজু জনার্দনের বিছিয়ে দেওয়া জালে ধরা দিলেন শান্তাকুমারন শ্রীসন্থ নাকি অন্য কিছু! তদন্তে বেরিয়ে আসছে অন্য তথ্য! যা দেখে মাথা ঘুরে গিয়েছে খোদ তদন্তকারী অফিসারদের!!!

ওডাফার হ্যাটট্রিকে লক্ষ্মীবারের ডার্বি এখন মরণবাঁচন

মরসুমের শেষপর্বেও ওডাফা ম্যাজিক অব্যাহত। মোহনবাগান অধিনায়কের হ্যাটট্রিকের সৌজন্যে লিগের খেতাবি দৌড় জমিয়ে দিল করিম বেঞ্চিরিফার দল। রিপ্লে ম্যাচে কল্যাণীতে প্রয়াগ ইউনাইটেডকে ৩-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির। এই জয়ের ফলে মোহনবাগানের পয়েন্ট হল সাত ম্যাচে ১৯। ফলে বৃহস্পতিবার যুবভারতীতে ডার্বি ম্যাচই হতে চলেছে লিগের ফাইনাল।

স্পট ফিক্সিং রুখতে ব্যর্থ বোর্ড, কার্যত স্বীকার বোর্ড সভাপতির

ফিক্সিং করে তিন ক্রিকেটারের হাজতবাসের পর সবাই অপেক্ষা করেছিল তিনি কী বলেন। শেষ পর্যন্ত হতাশই করলেন বিসিসিআই সভাপতি এন শ্রীনাবাসন। রবিবার সাংবাদিক সম্মেলনে বোর্ড সভাপতি যা বললেন, তার অর্থ একটাই দাঁড়ায় বোর্ড অসহায়, বুকিদের উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। একই সঙ্গে শ্রীসন্থ, অঙ্কিত, চান্ডিলাদের এখনই নির্বাসিত করল না বিসিসিআই।

অত্যধিক নারী সঙ্গই কাল হল শ্রীসন্থদের!

আজ দফায় দফায় জেরা করা হয় শ্রীসন্থ সহ স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত অন্য দুই ক্রিকেটারকে। সেখান থেকে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। বুকিরা টোপ হিসাবে ব্যবহার করত মেয়েদের। জেরায় নিজের ভুল স্বীকার করেন অঙ্কিত চহ্বাণ। ক্রিকেটার বুকি অমিত সিং ছিলেন ট্যালেন্ট স্পটার। দিল্লি পুলিস সূত্রের খবর নিজের দোষ কবুল করেছেন শ্রীসন্থ। যদিও শ্রীসন্থদের আইনজীবী সেই দাবি উড়িয়ে দিয়েছেন।

সারদা কাণ্ডে টাকা ফেরত পাওয়া সম্ভব, জানালেন আইনজীবীরা

মমতার বিরুদ্ধে মুখর নজরুল

আত্মহত্যার প্ররোচনা সুদীপ্তর

জেনেরিক নাম আবশ্যক

বিশ বাঁও জলে মেট্রো প্রকল্প

খোকা-খুকির গপ্পো

সুর বদলে ফের কেন্দ্রের 'বন্ধু' তৃণমূল