অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত

অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৯ রানে হারাল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত।

ধোনি- লক্ষ্মণ দৈরথ তুঙ্গে

ধোনি ও লক্ষ্মণের সম্পর্কের তিক্ততা  নিয়ে জল্পনা ছিল বহুদিন ধরেই। তারই বহিঃপ্রকাশ ঘটল মঙ্গলবার। সদ্য অবসর নেওয়া লক্ষ্মণ তাঁর নিজের বাড়িতে ভারতীয় দলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেই নৈশভোজে আমন্ত্রিতদের তালিকা থেকে সচেতনভাবে বাদ দিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ভিভিএস লক্ষ্মণ অবসর নেওয়ার পর চরম অস্বস্তিতে পড়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই অস্বস্তি রয়ে গিয়েছে ভারতীয় দলের মধ্যেও।

নেহেরু কাপে অভিযান শুরু ভারতের

সিরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নেহরু কাপ অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সিরিয়াকে সমীহ করছেন কোচ কোয়েভারম্যান্স। টুর্নামেন্ট জিতে জয়ের হ্যাটট্রিক করতে মরিয়া সুনীলরা।

দ্রাবিড় ও লক্ষ্মণকে ছাড়া টেস্ট খেলতে নামছে ভারত

ষোল বছর পর এই প্রথম রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণকে ছাড়া টেস্ট খেলতে নামছে ভারত।  সহ অধিনায়ক গৌতম গম্ভীরের মতে লক্ষ্মণদের ছাড়া টেস্ট খেলাটা ভারতের কাছে রীতিমত চ্যালেঞ্জের।

সুনীলকে অধিনায়ক নির্বাচন

নেহরুকাপের জন্য জাতীয় দলের কোচ কোয়েভারম্যান্স সুনীলকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছেন। টুর্নামেন্ট জিতে ভারতকে গর্বিত করতে চান বলে জানিয়েছেন সুনীল।

লক্ষ্মণের জায়গায় দলে বদ্রীনাথ

লক্ষ্মণের জায়গায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেলেন বদ্রীনাথ। ভিভিএস লক্ষ্মণ সিরিজ শুরুর ঠিক আগেই অবসর নেওয়ায় তাঁর জায়গায় নির্বাচকরা বেছে নেন বোর্ড প্রেসিডেন্টের রাজ্য তামিলনাড়ুর ক্রিকেটার বদ্রীনাথকে।

ডেভিস কাপ থেকে বাদ ভূপতি, বোপান্না

অলিম্পিকে হতাশাজনক পারফর্ম্যান্সের জন্য ডেভিস কাপের জাতীয় দল থেকে বাদ দেওয়া হল মহেশ ভূপতি এবং রোহন বোপান্না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এশিয়া/ অসিয়ানিয়া জোনের গ্রুপ ১ এর দল গঠনের জন্য শনিবার বৈঠকে বসেন অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের নির্বাচকমণ্ডলী। বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদায় লক্ষ্মণের

আধুনিক ভারতীয় ক্রিকেটের পঞ্চপান্ডবের বিদায় নেওয়ার শুরু সৌরভের হাত ধরে। ১৮ অগাস্ট চতুর্থ পাণ্ডব ভিভিএস লক্ষ্মণও অবসর জানালেন আন্তর্জাতিক ক্রিকেটকে। অনেকটা লাঞ্জিত সৌরভের মতই অপমানিত হয়েই বানপ্রস্থে গেলেন ভারতীয় ক্রিকেটের শেষ স্টাইলিস্ট ব্যাটসম্যান। সৌরভ-কুম্বলে-রাহুলের বিদায়ের পর ধোনির সংসারে নব্বইয়ের দশকের জমানার শেষ অস্তিত্ব বলতে ছিলেন সচিন ও লক্ষ্মণ।

দিল্লিতে সংবর্ধিত পদকজয়ীরা

বৃহস্পতিবার রাজধানী মজেছিল অলিম্পিকে পদকজয়ী ছয় ভারতীয়কে নিয়ে। ৬ পদকজয়ী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সংবর্ধিত করেন নয়াদিল্লির ন্যাশানাল স্টেডিয়ামে। পদকজয়ীদের দেওয়া হয় আর্থিক পুরস্কারও। সেখান থেকে মেরি কম, গগন নারাং,সুশীল কুমাররা পৌঁছে যান ইন্ডিয়া গেটের সামনে।

সেনাবাহিনী ছাড়ার কথা কোনদিন বলিনি: বিজয় কুমার

নিজের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রী সরে এসে ভারতীয় সেনাবাহিনী ছেড়ে দেওয়ার কথা উড়িয়ে দিলেন বিজয় কুমার। অলিম্পিকে ভারতরে রুপো জয়ী এই শুটার গোটা ঘটনাটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

কলকাতা লিগের প্রস্তুতি শেষ ইসটবেঙ্গলের, প্রথম দুই ম্যাচে খেলছে না মোহনবাগান

প্রাক মরসুম প্রস্তুতি শেষ। শুরু হয়ে গেল কলকাতা প্রিমিয়ার লিগ। শুক্রবার ইস্টার্ন রেলের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে মরগ্যানের ইস্টবেঙ্গল। চোট-আঘাত সমস্যা থাকলেও, মরগ্যানের দাবি,তাঁরা পুরো তিন পয়েন্ট পাওয়ার জন্য প্রস্তুত।

যৌন কেলেঙ্কারিতে জড়ালেন আম্পায়ার আশাদ রউফ

ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শ্যেন ওয়ার্ন থেকে শুরু করে অখ্যাত আইপিএল ক্রিকেটার, যৌন কেলেঙ্কারিতে ফেঁসেছেন অনেকেই। এবার যৌন কেলেঙ্কারিতে জড়ালেন আইসিসি-র প্রথম সারির আম্পায়ার আশাদ রউফ।

শান্তির খোঁজ বিজেপিতে, আডবাণী সঙ্গে সাক্ষাৎ মোদীর

সালাম তোমায়..

সিআইডির নিশানায় বিরোধীদলের নেতারাও

সারদাকাণ্ডে সিবিআই নয়

বিপদসীমা ছাড়াল যমুনা

আইসিসিতে যাচ্ছেন শ্রীনি

সুর বদলে ফের কেন্দ্রের 'বন্ধু' তৃণমূল