জিতেও মাদ্রিদে সূর্যাস্ত, ফাইনালে ডর্টমুন্ড

দু গোলে জিতেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হল না রিয়াল মাদ্রিদের। প্রথম লেগে ডর্টমুন্ডে ১-৪ গোলে হারের ধাক্কা সামলানো গেল না। শেষ কয়েকটা মিনিটে দুরন্ত ফুটবল খেলেও মঙ্গলবার রাতে (ভারতীয় সময়) মাদ্রিদে সূর্যাস্ত হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। আর সূর্যোদয় হল ফুটবল বিশ্বের নতুন যুগের। যুগের নাম জার্মান ফুটবল। যার প্রতীক হয়ে উঠল বরুসিয়া ডর্টমুন্ড।

`গরীব` সাইগনকে হারিয়ে লাল হলুদ রঙা নজির যুবভারতীতে

এএফসি কাপে সাইগনের বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেল ইস্টবেঙ্গল। গ্রুপ লিগে অপরাজিত থেকে গ্রুপ শীর্ষে ইস্টবেঙ্গল। প্রথম ভারতীয় ক্লাব হিসাবে নজির গড়ল মরগ্যানের দল। যুবভারতীতে সাইগনকে চার-এক গোলে হারিয়ে এএফসি কাপে নজির গড়ল ইস্টবেঙ্গল। সুবিধাজনক জায়গায় থেকে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল। দাবি  অধিনায়ক সঞ্জু প্রধানের।

কোহলিকে `অর্জুন`, গাভাসকরকে `ধ্যানচাঁদ` করতে প্রস্তাব বিসিসিআইয়ের

অর্জুন পুরস্কারের জন্য বিরাট কোহলি ও ধ্যানচাঁদ পুরস্কারের জন্য সুনীল গাভাসকরের নাম ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠাচ্ছে বিসিসিআই। রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের অবসরের পর ভারতীয় ব্যাটিং লাইন আপে বিরাট কোহলি এক বিশেষ ভূমিকা নিয়েছেন। ব্যাট হাতে বেশ কয়েকটি বড় ইনিংস নিজেকে প্রমাণও করেছেন। গতবছর পারফরম্যান্সের জন্য একদিনের ক্রিকেটে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

আইপিএলে সেওয়াগদের দল এবার আই লিগে খেলবে!

দিল্লি ডেয়ারডেভিলসের কর্ণধারের ফুটবল দলকে আই লিগে খেলতে দেখা যেতে পারে। দিল্লি ডেয়ারডেভিলসের কর্ণধার জিএমআর (GMR) গ্রুপ। আই লিগে দল কেনার জন্য দরপত্র তুলেছে এই সংস্থাটি। এখনও পর্যন্ত ছটি সংস্থা দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছে।

`বেয়ারা` ব্যারেটো, সুব্রতকে শাস্তি দিতে পারে ফেডারেশন

সুব্রত ভট্টাচার্য আর ব্যারেটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আই লিগের মূলপর্বে উঠতে না পারার পর গড়াপেটার অভিযোগ করেছিলেন ব্যারেটো। বেঙ্গালুরুতে টাকার খেলা হয়েছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। উপযুক্ত প্রমাণ ছাড়া ব্যারেটোর এই মন্তব্যকে মোটেই ভালভাবে নেননি এআইএফএফ কর্তারা। ইতিমধ্যেই এব্যাপারে মিডিয়া রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

শিল্পাদের সুন্দর জয়ে নায়ক কেরালার 'আশ্চর্য প্রদীপ'

কেরালার অবাক প্রতিভায় দ্রাবিড়দের সুন্দর জয় আইপিএলে। সুন্দর জয় বলে কিছু হয় কি! এই ধুন্ধুমার, মারকাটারি ক্রিকেটে সুন্দর জয় বললে অনেকেই ভুরু কোচকাবানে। কিন্তু সোমবার জয়পুরে রাহুল দ্রাবিড়ের দল আরসিবি-র বিরুদ্ধে যে জয়টা পেল সেটা সুন্দর বলা যায়।

শাহরুখের পর এবার ওয়াংখেড়ের `ভিলেন` কোহলি

গতবছর আইপিএলের ম্যাচ শেষে শাহরুখ খান ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন। এবার সেই ওয়াংখেরেতেই মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচ শেষে দর্শকদের বিদ্রুপের শিকার হলেন বিরাট কোহলি। সাংবাদিক সম্মেলনে এসে নিজের ক্ষোভও উগরে দেন তিনি। কোহলি বলেন ওয়াংখেরের দর্শকরা ভুলে যান যে তারা একজন ভারতীয় ক্রিকেটারকে টিটকিরি করছেন। তাঁর অভিযোগ একমাত্র ওয়াংখেড়েতেই বিপক্ষ দলগুলিকে এরকম বিদ্রুপের শিকার হতে হয়।

তীর ভেঙে অবনমন বাঁচাল মোহনবাগান

পৈলান অ্যারোজের বিরুদ্ধে ২-০ গোলে জিতে আইলিগে অবনমন কার্যত বাঁচিয়ে ফেলল মোহনবাগান। প্রথমার্ধে ওডাফার গোলে এগিয়ে যায় মোহনবাগান। ম্যাচের ২৬ মিনিটে ওডাফার গোলে এগিয়ে যেতেই পৈলান অ্যারোজের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে করিমের দল। কিন্তু প্রথম একাদশে ইচেকে বসিয়ে রেখে দল নামানোয় ডিফেন্সের দুর্বলতা আরও একবার প্রকাশ্যে এল অ্যারোজের মত দলের বিপক্ষেও।

আই লিগ খেতাবের আশা ছাড়েননি মরগ্যান

আই লিগের আশা আর দেখছেন না ইস্টবেঙ্গলের কর্তা থেকে ফুটবলার কেউই । ব্যতিক্রম কোচ মরগ্যান। এখনও কঠিন অঙ্কের সহজ সমাধান করে মরগ্যান আই লিগ খেতাব দেখছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। আইলিগের খেতাব নিশ্চিত করা তাঁর হাতে নেই। তাই খেতাবের হাতছানি দেওয়া কলকাতা লিগ কে নিশ্চিত করতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ।

পৈলানকে হারিয়ে অবনমনের ভূত তাড়াতে চান করিম

অবনমন বাঁচাতে এখনও মোহনবাগানের প্রয়োজন চার পয়েন্ট। আজ রবিবার তিন পয়েন্ট নিশ্চিত করতে আর্থার পাপাসের পৈলান অ্যারোজের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। চার্চিল ব্রাদার্স,পুনে এফসির কাছে পরপর দুটি ম্যাচে হেরে বিপাকে পড়া কোচ করিমের কাছে ফিরে আসার লড়াই এই অ্যারোজ ম্যাচই। বিপক্ষের চাপহীন ফুটবলই সবচেয়ে বড় প্রতিপক্ষ মোহনবাগানের।

আই লিগে বাড়ছে বিদেশি ফুটবলারদের সংখ্যা

আগামী আই লিগ থেকে বাড়তে পারে বিদেশি খেলোয়াড়দের সংখ্যা। বর্তমানে প্রতিটি ক্লাব চারজন করে বিদেশিকে রেজিস্ট্রেশন করতে পারে। কিন্তু প্রথম একাদশে খেলতে পারেন তিনজন বিদেশি। পরবর্তী মরসুম থেকে প্রথম একাদশে খেলতে দেখা যেতে পারে চারজন বিদেশি-কেই। ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল এই প্রস্তাব দিয়েছেন।

মোদীর ফেরার সব পথ বন্ধ করতে চায় বোর্ড

এই মাসের শেষ দিকে ললিত মোদীর আর্থিক কেলেঙ্কারির তদন্তের রিপোর্ট বিসিসিআই এর হাতে আসতে পারে। এমনই সম্ভাবনার কথা স্বীকার করেছেন তদন্ত কমিটির এক সদস্য। ২০১০ সালে মোদিকে আইপিএলের আর্থিক কেলেঙ্কারির জন্য বোর্ড সাসপেন্ড করেছিল। এরপরই বিসিসিআই নিযুক্ত তিন সদস্যের কমিটি তাদের তদন্ত শুরু করে। ২২ ও ২৩ এপ্রিল এই কমিটি মোদির আইনজীবীদের বক্তব্য শোনে।

মেয়াপ্পান গ্রেফতার হলে বাতিল হবে চেন্নাই সুপার কিংস

ফিক্সিং কাণ্ড: জড়িত আরও অনেকে

ইউরোপ সেরা বায়ার্ন

আইন অমান্যের ঘোষণা বুদ্ধদেবের

আজ ইডেনে আইপিএল ফাইনাল

নজরুল তীর্থ করবেন মুখ্যমন্ত্রীর

সুর বদলে ফের কেন্দ্রের 'বন্ধু' তৃণমূল