বক্সিংয়ে ভারতের জয় অব্যাহত। মাত্র আড়াই মিনিটেই জয় পেয়ে দেবেন্দ্র সিংয়ের প্রিকোয়ার্টারে ওঠার দিনই বক্সিংয়ে আরও এক সাফল্য ভারতের। পুরুষদের ৬৪ কেজি বিভাগে ভারতীয় বক্সার মনোজ কুমার পৌঁছে গেলেন পরের রাউন্ডে।
অপেক্ষার শুরু হয়েছিল চার বছর আগে থেকেই। বেজিং অলিম্পিকে ৮টি সোনা পাওয়া ফেল্পস কবে ভাঙবেন ল্যারিসা ল্যাটিনিনার ১৮ টি পদক পাওয়ার রেকর্ড। অবশেষে মঙ্গলবার গভীর রাতে ল্যারিসাকে টপকে ১৯ টি পদক পেয়ে নতুন ইতিহাস গড়লেন মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পস।
অলিম্পিক হকিতে দ্বিতীয় ম্যাচে হেরে গেল ভারত। নিউজিল্যান্ডের কাছে ১-৩ গোলে হারল নবসের দল। প্রথমে সন্দীপ সিংয়ের গোলে ভারত এগিয়ে গেলেও শেষপর্যন্ত কিউই ঝড়ের কাছে হার মানে সন্দীপ-সর্দাররা।নেদারল্যান্ডসের পর এবার নিউজিল্যান্ডের কাছে হারল ভরত ছেত্রীর দল।
ম্যাচ গড়াপেটার কালো ছায়া এবার থাবা বসাল অলিম্পিকেও। গড়াপেটার অভিযোগে বুধবার ৮ জন মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়ের যোগ্যতা বাতিল করেছে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা। এঁদের মধ্যে রয়েছেন দক্ষিণ কোরিয়ার ৪ জন, চিনের ২ জন এবং ইন্দোনেশিয়ার ২ জন খেলোয়াড়।
অলিম্পিক থেকে ছিটকে গেলেন বিশ্বের একনম্বর তিরন্দাজ দীপিকা কুমারী। সেইসঙ্গে শেষ হয়ে গেল তিরন্দাজিতে ভারতের পদক জয়ের আশাও। এলিমিনিশেন রাউন্ডে গ্রেট ব্রিটেনের অ্যামি অলিভারের কাছে ২-৬ পয়েন্টে হেরে এবারের মত অলিম্পিক থেকে বিদায় নিলেন দীপিকা কুমারী।
অলিম্পিক টেনিসে পুরুষদের ডাবলসে অঘটন ঘটিয়ে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন সপ্তম বাছাই ভারতীয় জুটি। বেনেটিউ-গাসকোয়েট জুটির কাছে ৩-৬, ৪-৬ ফলে হেরে যান মহেশ ভূপতি রোহন বোপান্না জুটি। ডাবলসে পদক জয়ের আশায় এই জুটির দিকেই তাকিয়ে ছিল ভারত।
অলিম্পিকে ব্যাডমিন্টনে উজ্জ্বল হচ্ছে ভারতের পদক জয়ের সম্ভাবনা। শেষ আটে পৌঁছলেন পারুপল্লি কাশ্যপ। প্রিকোয়ার্টারে শ্রীলঙ্কার করুণারত্নকে ২১-১৪, ১৫-২১, ২১-৯ ফলে হারিয়ে কোয়ার্টারে ফাইনালে পৌঁছন তিনি।
মঙ্গলবার দিনের শুরুটা দারুন করলেও শেষপর্যন্ত এঅলিম্পিক থেকে বিদায় নিলেন রাহুল ব্যানার্জি। দলগত বিভাগে বিদায় নিলেও মঙ্গলবার দিনের শুরুতে ব্যক্তিগত ইভেন্টে প্রথম ম্যাচেই জয় পেয়ে বাংলার রাহুল পৌঁছে যান শেষ ১৬-য়। কিন্তু শেষরক্ষা হল না।
অলিম্পিকে বক্সিংয়ে আরও উজ্জ্বল হল ভারতের পদক জয়ের আশা। দুরন্ত জয় পেলেন দেবেন্দ্র সিং লাইসরাম। পুরুষদের ৪৯ কেজি বিভাগ বা লাইট ফ্লাই বিভাগে হন্ডুরাসের বায়র্ন মলিনাকে হারিয়ে দেন সহজেই। ম্যাচের প্রথম রাউন্ডেই দুবার নকডাউন করে সহজ জয় পান দেবেন্দ্র।
মঙ্গলবার বিভিন্ন ইভেন্টে শুধুই হতাশা ভারতের কাছে। জুডো থেকে ভারোত্তোলন-সবেতেই শুধুই ব্যর্থতা। কিছুটা আশা জাগালেও রোয়িংয়েও সেই ব্যর্থতার কাহিনী। কারও নজরই ছিলনা রোয়িংয়ে। কিন্তু সবাইকে চমকে পঞ্জাবে স্বর্ন সিং ভির্ক পৌঁছে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে।
অলিম্পিকে টেনিসের পুরুষদের ডাবলসে দুরন্ত জয় পেল ভারত। ডাচ জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছল লিয়েন্ডার পেজ-বিষ্ণুবর্ধন জুটি। অন্যদিকে আগেই এক ডাবলস ম্যাচে বেলারুশের মিরনি-বারি জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ভারতের মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি।
অলিম্পিকে ব্যাডমিন্টনে ভারতের জয় অব্যাহত। সাইনা নেহওয়ালের পর প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন পারুপল্লী কাশ্যপ। পাশাপাশি ডাবলসেও প্রথম জয় পেলেন জোয়ালা গুট্টা-অশ্বিনী পোনাপ্পা জুটি।
গড়াপেটা কাণ্ড: দ্বিতীয় পর্যায়ের জেরায় মুখোমুখি অভিযুক্ত ত্রয়ী
সরকার-কমিশন সংঘাত অব্যাহত
পদত্যাগ করলেন হুমায়ুন কবীর
আগাম বর্ষা আসছে আন্দামানে
রাতে বৃষ্টিতে ভিজল শহর
অত্যধিক নারী সঙ্গই কাল হল শ্রীসন্থদের!
সুর বদলে ফের কেন্দ্রের 'বন্ধু' তৃণমূল