লন্ডন অলিম্পিকে টেনিসের পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন মহেশ ভূপতি-রোহন বোপান্না জুটি। বেলারুশের ম্যাক্স মিরনি আর অ্যালেকঞ্জেন্ডার বারি জুটিকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেন ভারতীয় জুটি। প্রথম সেট টাইব্রেকারে জেতেন ভূপতি-বোপান্নারা।
অলিম্পিকে মধুরা বিতর্ক না মিটতে মিটতেই আরও এক নতুন বিতর্কে ছিটকে গেলেন ভারতীয় বক্সার সুমিত সাঙ্গওয়ান। পুরুষদের ৮১ কেজি বিভাগে দারুন পারফর্ম করেও, প্রতিপক্ষের থেকে বেশি পাঞ্চ করেও হার হল সুমিত সাঙ্গওয়ানের। অবাক ভারতের বক্সিং মহল।
সোমদেব দেববর্মনের পর অলিম্পিক টেনিসে পুরুষদের সিঙ্গলস থেকে বিদায় নিলেন বিষ্ণু বর্ধন। সেইসঙ্গেই শেষ হয়ে গেল টেনিসে পুরুষদের সিঙ্গলস থেকে ভারতের পদক জয়ের আশা। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ কাভচিচের কাছে স্ট্রেট সেটে হারলেন বিষ্ণু।
টেমস নদীর ধারে উড়ল ভারতের জয়োধ্বজা। সৌজন্যে গগন নারাং। শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় শুটার গগন নারাং। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষপর্যন্ত ৭০১.১ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করেন পঞ্জাবপুত্র নারাং।
অলিম্পিকে পুরুষদের টেনিসে সিঙ্গলসে হেরে বিদায় নিলেন ভারতের সোমদেব দেববর্মন। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচেই জে নেইমিনেনের কাছে স্ট্রেট সেটে হেরে যান তিনি। খেলার ফল ৩-৬, ১-৬।
ব্যাডমিন্টনের পর এবার এয়ার রাইফেল শুটিং-এও মিশ্র ফল ভারতের। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে কোয়ালিফাইং রাউন্ডে ব্যর্থ হলেন বেজিং অলিম্পিকের সোনাজয়ী অভিনব বিন্দ্রা। তবে ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছেন অপর ভারতীয় প্রতিযোগী গগন নারাং।
অঙ্কিতা দাসের পর লন্ডন অলিম্পিক থেকে বিদায় নিলেন সৌম্যজিত ঘোষ। উত্তর কোরিয়ার কিমের কাছে ১-৪ গেমে হেরে গেলেন শিলিগুড়ির এই টেবিল-টেনিস খেলোয়াড়। লন্ডন অলিম্পিকের টেবিল-টেনিসে শেষ হয়ে গেল ভারতীয়দের চ্যালেঞ্জ।
অলিম্পিকে বক্সিংয়ে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ভারতের। শনিবার বক্সিংয়ে গ্রুপ লিগে বিজেন্দ্র সিংয়ের জয়ের পর রবিবার বক্সিংয়ে ভারতকে জয় এনে দিলেন জয় ভগবান। ৬০ কেজি লাইট ওয়েট বিভাগে সেশেলসের প্রতিদ্বন্দ্বি অ্যান্ড্রিকুইকে হারিয়ে দেন ভারতের এই বক্সার।
শনিবারের মত রবিবারও অলিম্পিকে ব্যাডমিন্টনে মিশ্র ফল করল ভারত। অলিম্পিকে ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার পঞ্চম বাছাই সাইনা নেহওয়াল গ্রুপ ই-এর প্রথম ম্যাচে স্ট্রেট গেমে হারালেন সুইস প্রতিপক্ষ সাব্রিনা জ্যাকেটকে।
অলিম্পিকের তৃতীয় দিনে তিরন্দাজি এবং শুটিংয়ে ব্যর্থ হলেও রোয়িংয়ে ভারতের সম্মান কিছুটা রক্ষা করলেন স্বর্ণ সিং। প্রতিযোগিতার ব্যাক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন তিনি। বাছাই পর্বে ৭ মিনিট ৪৯ সেকেন্ডে রেস শেষ করেন স্বর্ণ সিং।
অলিম্পিকে ভারতের ব্যর্থতা অব্যাবত। টেনিস থেকে শুরু করে শুটিং-সব বিভাগেই শনিবার মুখ থুবড়ে পড়লেন ভারতীয় ক্রীড়াবিদরা। সকালে তীরন্দাজিতে পুরুষরা ব্যর্থ হওয়ার পর আরও ৩ টি বিভাগে চূড়ান্ত ব্যর্থতার মুখোমুখি হয় ভারত।
অলিম্পিকের দ্বিতীয় দিনে ভারত হতাশাজনক ভাবে শুরু করলেও দিনের শেষে দেশবাসীর মুখে কিছুটা হাসি ফোটালোন বিজেন্দ্র সিং, সৌম্যজিত ঘোষ। শনিবার দিনের শুরুতে সাড়া জাগিয়েও বিদায় নিতে হয় ভারতের প্রতিভাবান বক্সার শিবা থাপাকে। অলিম্পিকে ভারতীয় বক্সিং দলের কাছে এই ধাক্কা খানিকটা সামাল দিলেন বক্সার বিজেন্দ্র সিং।
সারদা কাণ্ডে টাকা ফেরত পাওয়া সম্ভব, জানালেন আইনজীবীরা
মমতার বিরুদ্ধে মুখর নজরুল
আত্মহত্যার প্ররোচনা সুদীপ্তর
জেনেরিক নাম আবশ্যক
বিশ বাঁও জলে মেট্রো প্রকল্প
খোকা-খুকির গপ্পো
সুর বদলে ফের কেন্দ্রের 'বন্ধু' তৃণমূল