অলিম্পিকে লড়েও হার ভারতীয় পুরুষ তিরন্দাজি দলের

অলিম্পিকে তিরন্দাজিতে বড় ধাক্কা খেল ভারত। জাপানের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ভারতীয় পুরুষ তিরন্দাজ দল।

ব্যাডমিন্টনে মিশ্র ফল ভারতীয়দের

অলিম্পিকে প্রথম জয় পেল ভারত। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস বিভাগে স্ট্রেট গেমে জয় পেলেন ভারতের পারুপল্লি কাশ্যপ। গ্রুপ ডি-এর প্রথম ম্যাচে বেলজিয়ামের ট্যান ইউহানকে একুশ-চোদ্দ, একুশ-বারো ফলে হারিয়ে দেন কাশ্যপ।

টেমসের তীরে বর্ণাঢ্য সূচনা অলিম্পিকের

লন্ডনের হাইড পার্কে টানা সাড়ে ৩ ঘন্টার চোখ ধাঁধানো অনুষ্ঠানে মধ্যে দিয়েই সূচনা হল ৩০ তম অলিম্পিকের। স্লামডগ মিলিয়নিয়র খ্যাত চিত্র পরিচালক ড্যানি বয়েলের পরিকল্পনায় অনুষ্ঠান শুরুর আগে টেমস নদী দিয়ে রাজকীয় বজরায় চাপিয়ে হাইড পার্কে আনা হয় অলিম্পিকের মশাল।

তিরন্দাজির র‌্যাঙ্কিং রাউন্ডেই ধাক্কা খেলেন রাহুলরা

অলিম্পিকের উদ্বোধনের আগেই লড়াইয়ে নেমে পড়ল ভারতীয় তিরন্দাজি দল।

অলিম্পিকের কাঁধে ভর করে লন্ডনে পেনি পোস্টের যুগ

অলিম্পিকে ব্রিটেনের হয়ে সোনা জিতলেই সেই ক্রীড়াবিদের শহরের ডাক বাক্সগুলোতে লাগবে সোনালী রঙ। নিজেদের দেশে অলিম্পিক উপলক্ষ্যে এই অভিনব উদ্যোগ নিয়েছে ব্রিটিশ ডাক সংস্থা রয়েল মেল।

এক নজরে অলিম্পিক স্টেডিয়াম

অলিম্পিক ভিলেজের স্টেডিয়াম। বিশ্বের তাবড় তাব়ড অ্যাথলিটদের রণক্ষেত্র। এখানেই কারও স্বপ্ন হবে সফল কেউ কেউ আবার হবেন ব্যর্থ। কিন্তু ভারতীয় ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় নামছেন অলিম্পিকের কোন কোন স্টেডিয়ামে, ২৭ জুলাই থেকে আগামী ১৭ দিন বিশ্বের ভারতের রণক্ষেত্র কোনগুলি তাই দেখে নেওয়া যাক।

উদ্বোধনের আগেই লড়াইয়ে ভারতীয় তীরন্দাজরা

অলিম্পিকের উদ্বোধনের আগেই লড়াইয়ে নেমে পড়ছেন ভারতীয় তীরন্দাজি দল। র‌্যাঙ্কিং রাউন্ড দিয়ে মহিলা ও পুরুষ দুই বিভাগেই লড়াইয়ে নামছেন ভারতীয় তীরন্দাজরা। তার আগে প্রস্তুতির ফাঁকে ভারতীয় মহিলা দলের দুই সদস্য চেকোরভালু সুরু ও বোম্বেলা দেবী জানান, তাঁরা প্রথম রাউন্ডে সফল হওয়ার ব্যাপারে আশাবাদী।

রহস্য দূর্গে ভুতেদের পাহারায় অলিম্পিকের পদক

লন্ডন অলিম্পিকে সাড়ে ১০ হাজার প্রতিযোগীকে লড়াই করতে হবে মাত্র ৯০৬ টি পদকের জন্য। ক্রীড়াবিদদের এই মহামূল্যবান পদকগুলি রয়েছে লন্ডন টাওয়ারে। যেই টাওয়ার ঘিরে রয়েছে দারুন একটি গল্প।

লন্ডন অলিম্পিক: কাউন্টডাউন শুরু

আজ থেকে শুরু লন্ডন অলিম্পিক। মধ্যরাতে বর্ণাঢ্য উদ্বোধন, চোখ ধাঁধানো অনুষ্ঠানের অপেক্ষায় গোটা দুনিয়া। অলিম্পিক শুরুর আগেই আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনিতে লন্ডন শহর। নিরাপত্তা সংস্থা দায়িত্ব ছাড়ায় এখন লন্ডন অলিম্পিকের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী।

অলিম্পিয়ানদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা হরিয়াণা সরকারের

অলিম্পিকে হরিয়াণার অ্যাথলিট সোনা জিতলে তাঁকে আড়াই কোটি টাকা পুরস্কার দেবে হরিয়াণা সরকার। এমনটাই ঘোষণা করেছেন হরিয়াণার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা। রুপো এবং ব্রোঞ্জ জয়ী অ্যাথলিটদের যথাক্রমে দেড় এবং এক কোটি টাকা পুরস্কার দেবে হুডা সরকার।

অলিম্পিকে সপ্তম বাছাই ভূপতি-বোপান্না জুটি

সপ্তম বাছাই হিসাবে অলিম্পিকে খেলবে ভারতের মহেশ ভূপতি-রোহন বোপন্না জুটি। অলিম্পিকে সার্বিয়ার নোভাক জোকোভিচ-ভিক্টর ট্রইকি জুটির থেকে এক ধাপ উপরে রাখা হয়েছে মহেশদের। ভারতের ভূপতি-বোপান্ন জুটিই একমাত্র অলিম্পিকে বাছাই পেয়েছেন।

অলিম্পিকের মশাল দৌড়ে সামিল অমিতাভ বচ্চন

লন্ডনের সাউথওয়ার্কে অলিম্পিকের মশাল দৌড়ে সামিল হলেন অমিতাভ বচ্চন। সাদা ট্র্যাক স্যুটে মশাল হাতে ৬ ফুট ২ ইঞ্চির, ৬৯ বছরের অমিতাভ যখন লন্ডনের রাজপথে ছুটছিলেন, তখন যেন রূপোলী পর্দার শাহেনশাহর অনেক সোনালী দৌড়ের ছবিই ফ্ল্যাশব্যাকে জ্বলে উঠছিল বারবার।

সারদা কাণ্ডে টাকা ফেরত পাওয়া সম্ভব, জানালেন আইনজীবীরা

দেবযানীর ঠাঁই সরকারি হাসপাতাল

পুণের জেলে মুন্নাভাই

ইমেলে নিজেকে নির্দোষ দাবি শ্রীমান শ্রীসন্থের

মমতার পাড়ায় `নিষিদ্ধ` বুদ্ধ

ফাইনালে ধোনিরা

সুর বদলে ফের কেন্দ্রের 'বন্ধু' তৃণমূল