১২ মিনিটে বিজ্ঞাপনের সময়সীমা বাঁধল ট্রাই

টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনের সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করল নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন। দেশের সর্বত্র টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে ডিজিটাইজেশন চালু হওয়ার আগে ও সরকারি বিজ্ঞাপনের হার গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর না করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তারা।  

পাঁচ দিনেই বেহাল নতুন টার্মিনাল

অপরিছন্ন শৌচাগার, বোর্ডিং পাস জোগাড় করতে লম্বা লাইন, চেক ইন করতে পার হয়ে যাচ্ছে এক ঘন্টা। চালু হওয়ার পাঁচদিনের মধ্যে কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালের বেহাল দশায় বিরক্ত যাত্রীরা। সমস্যা সমাধানে আপাতত ধৈর্যের ওপর ভরসা রাখার পরামর্শ দিচ্ছেন বিমানবন্দরের অধিকর্তা। প্রশ্ন উঠছে, তড়িঘড়ি নতুন টার্মিনাল চালু করার ফলেই  কী এই সমস্যা ?    

শীর্ষ আদালতের দিকে তাকিয়ে ডানলপ

আদৌ কী মিলবে পাওনা গণ্ডা নাকি অপেক্ষাই সার হবে?  অনিশ্চয়তা আপাতত রাতের ঘুম কেড়ে নিয়েছে ডানলপের শ্রমিকদের। ডিভিশন বেঞ্চও কারখানা বিক্রি করে পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার রায় দেওয়ার পর, শ্রমিকদের ভবিষ্যত এখন সুপ্রিম কোর্টের হাতে। কিন্তু, কতদিনে মামলা শেষ হবে, কবেই বা মিলবে পাওনা গণ্ডা। ধৈর্যের বাঁধ ভাঙছে শ্রমিক কর্মচারীদের একাংশের।