অগ্নিকাণ্ডে অভিযুক্ত মেয়রের শ্বশুরের আর্থিক অবস্থার `পরিবর্তন`-এক্সক্লুসিভ

মহেশতলার ষোলোবিঘা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূলের স্থানীয় শীর্ষস্থানীয় নেতাদের নাম জড়িয়ে পড়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। ঘটনায় একদিকে জড়িয়েছে মহেশতলা পুরসভার চেয়ারম্যান ও স্থানীয় তৃণমূলের পুরমাতা দীপিকা দত্তর নাম। আবার জ়ডিয়ে গিয়েছে কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর দুলাল দাসের নাম।

মর্গের বাইরে প্রতীক্ষার প্রহর শেষই হচ্ছে না

সূর্যসেন মার্কেটে অগ্নিকাণ্ড, মৃত্যু। তারপর কেটে গেছে চার দিন। মর্গের বাইরে প্রতীক্ষার প্রহর শেষই হচ্ছে না তাহেরপুরের পোদ্দার পরিবারের। বাবার মৃতদেহ মিললেও পরিচয়জটে এখনও মর্গেই আটকে ছেলে রতন পোদ্দারের মৃতদেহ।

কান্না আর শুধুই হতাশা

আগুনে কেউ সর্বস্ব খুইয়েছেন। কেউ হারিয়েছেন স্বজন। কাউকে কাউকে সইতে হচ্ছে দুইয়েরই যন্ত্রণা। বুধবার সূর্য সেন স্ট্রিট মার্কেটের পোড়া গন্ধের সঙ্গেই এক হয়ে মিশে গেল তাঁদের হাহুতাশ, কান্না আর যন্ত্রণা। তিল তিল করে গড়ে তোলা ব্যবসা একরাতেই জ্বলে পুড়ে ছাই।  

জতুগৃহের দায় কার? দিনভর চাপানউতোর

কার গাফিলতিতে সূর্য সেন মার্কেটে অগ্নিকাণ্ড? আগুন নেভার আগেই শুরু হয়ে যায় দায় এড়ানোর পালা। দমকলমন্ত্রী, মেয়র, এলাকার বিধায়ক--সবাই তৃণমূল কংগ্রেসের। তবু তাঁরাই একের অন্যের কাঁধে দায় ঠেলে নিজেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়লেন।

সনাক্ত করা হল ১৭ জনের দেহ

জগত্ সিনেমার পাশে সূর্য সেন মার্কেটে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে ১৯ টি প্রাণ। দেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কলকাতা পুলিস মর্গে। এখনও পর্যন্ত মধ্যে ১৭ জনের দেহ সনাক্ত করা সম্ভব হয়েছে।

শিয়ালদহে অগ্নিকাণ্ডে বলি ১৯, মৃতদেহের মিছিল মেডিক্যালে

আমরি অগ্নিকাণ্ডের আতঙ্ক ফিরে এল কলকাতায়। জগত্ সিনেমার পাশে সূর্য সেন মার্কেটে আগুন লেগে ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ ভোররাতে বহুতল মার্কেট থেকে আগুনের শিখা দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন মার্কেটের ভিতর ছড়িয়ে পড়ে। তারপরই তা বদলে যায় মৃত্যুকূপে। দমকলের ২৫ ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পরও আরজি করের এমার্জেন্সি এগজিটে তালা

বৃহস্পতিবারের অগ্নিকাণ্ড থেকে কার্যত কোনও শিক্ষাই নেয়নি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। রোগী সুরক্ষাকে শিকেয় তুলে তালা বন্ধ অবস্থাতেই পড়ে হাসপাতালের ফায়ার একজিট। 

ঘণ্টা খানেকের আগুনে পুড়ে ছাই বাসন্তী কলোনি

প্রায় চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল বাসন্তী কলোনির আগুন। আগুন ছড়িয়ে পরার আর আশঙ্কা নেই বলেই জানিয়েছেন দমকল। দমকলের পাঁচটি ইঞ্জিন কুলিংয়ের কাজ করছে। দমকলের ২২টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  বারবার জানানো সত্ত্বেও ঘটনাস্থলে দেরিতে পৌঁছোয় দমকলবাহিনী। অবশেষে ভোর পৌনে ৭টা নাগাদ কাজ শুরু করে দমকলের ২২টি ইঞ্জিন।

দুপুরের আগুনে ছাই কুড়িয়া বস্তি

ভয়াবহ আগুনে ছাই হয়ে গেল ট্যাংরার সাউথ ক্যানাল রোডের কুড়িয়া বস্তি। আজ দুপুরে রান্নার সময় স্টোভ থেকে একটি ঝুপড়িতে প্রথমে আগুন লাগে বলে অনুমান। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয় বস্তির পাশেই পার্ক সার্কাস-বিধাননগর কর্ড শাখার ট্রেন চলাচল।