অদিতি মৃত্যুকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

ঋত্বিক ঘটকের নাতনি অদিতির মৃত্যুর ঘটনায় গ্রেফতার হল অন্যতম অভিযুক্ত জ্ঞানজিত্ পাতর। বুধবার দক্ষিণ ২৪ পরগণা জেলা পুলিস তাঁকে গ্রেফতার করেছে। এ দিনই তাঁকে বারুইপুর আদালতে তোলা হয়েছে।

জলে ডুবেই মৃত্যু হয়েছে অদিতির

ঋত্বিক ঘটকের নাতনি অদিতি ঘটকের জলে ডুবেই মৃত্যু হয়েছে। এমনটাই উঠে এল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। ময়নাতদন্তে অদিতির শরীরে মাদক বা অ্যালকোহলের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি পুলিসের। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিস।

ঋত্বিক-নাতনির রহস্যমৃত্যু, উঠছে অনেক প্রশ্ন

রহস্যজনকভাবে মৃত্যু হল ঋত্বিক ঘটকের নাতনি অদিতি ঘটকের। গত শুক্রবার সোনারপুরের একটি খাল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় তাঁকো । রবিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় অদিতির।