বন্ধ টয় ট্রেন নিয়ে মমতাকে দুষলেন অধীর

শৈলশহর দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ টয় ট্রেনের পুরো রুট জুড়ে পরিষেবা বন্ধ গত আড়াই বছর। অথচ রেলমন্ত্রক হাতে থাকাকালীন কিংবা বর্তমানে রাজ্যে ক্ষমতায় থাকলেও তৃণমূল কংগ্রেসের সেদিকে কোনও নজর নেই। অভিযোগ এনেছেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী।

বাড়ছে না ভাড়া, জনমুখি রেলবাজেটের পথেই হাঁটছেন রেলমন্ত্রী

আগামিকাল সংসদে পেশ হতে চলেছে রেল বাজেট ২০১৩। আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রেলবাজেটকে জনমুখি করে তুলতে কোনও কসুর রাখতে চায় না মনমোহন সিংয়ের সরকার। বাজেট পেশের আর বাকি নেই ২৪ ঘণ্টাও। ইতিমধ্যেই বেশকিছু ইঙ্গিত মিলতে শুরু করেছে মন্ত্রক সূত্রে। জানাগিয়েছে যাত্রীভাড়ায় সরাসরি কোনও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই। রেলমন্ত্রী পবন কুমার বনসল সম্প্রতি জানিয়েছিলেন ডিজেলের মুল্যবৃদ্ধিতে রেলের ভাড়া বাড়ায় রেলের আয় বেড়েছে ৩ হাজার ৩০০ কোটি টাকা।

রাত পেড়লেই তিন কেন্দ্রে উপনির্বাচন

কাল রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচন। ইংরেজবাজার, রেজিনগর, নলহাটিতে ভোটগ্রহণকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুর থেকেই ভোট কেন্দ্রে যেতে শুরু করেছেন ভোটকর্মীরা।

মমতার দাবি রেলের ৯০ শতাংশ কাজ শেষ, অধীর বলছেন সবটাই ভাঁওতা

প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলার জন্য ৯০ শতাংশ কাজ করে গিয়েছেন তিনি। রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর দাবি, সবটাই ভাঁওতা। সত্যিই কী মুখ থুবড়ে পড়তে চলেছে, রেলকে ঘিরে বাংলার স্বপ্ন? রেল বাজেটের আগে জল্পনা তুঙ্গে।  

কড়া আইনের দাবি মমতার, সামাজিক আন্দোলনের ডাক অধীরের

দিল্লিতে নির্যাতিতা তরুণীর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণ রুখতে কড়া আইনের দাবি জানিয়েছেন তিনি। ধর্ষণ বিরোধী আইন কার্যকর করার জন্য, সংসদে আলাদা করে বিশেষ অধিবেশন ডাকা যেতে পারে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ধর্ষণের ঘটনায় দোষীদের কঠোর শাস্তি এবং দ্রুত চার্জশিট দেওয়ার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কংগ্রেস চাইছে তৃণমূলের বিরুদ্ধে জোর আন্দোলন

সোনিয়া গান্ধী চান সর্বশক্তি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে লড়াই করুক তাঁর দল। তিন কেন্দ্রীয় মন্ত্রীও জানিয়ে দিয়েছেন, রাজ্যের বিরুদ্ধে সব ধরনের আন্দোলনে পাওয়া যাবে তাঁদের। কিন্তু বর্তমান সাংগঠনিক শক্তির জেরে পঞ্চায়েতেরে সব আসনে আদৌও কী লড়াই করা সম্ভব, আজ দিনভর কংগ্রেসের সাধারণ সভায় এটাই ছিল মূল আলোচ্য বিষয়।

ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ হাতে নিতে চায় রাজ্য

ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প কি ফের হাতে নিতে চায় রাজ্য সরকার? আজ এমনই ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর বক্তব্যে।

মমতার তৈরি রেল কমিটি বাতিল

যাত্রীসুরক্ষা কমিটিসহ ভেঙে দেওয়া হল রেলের সব কমিটি। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তৈরি করা হয়েছিল বেশ কয়েকটি কমিটি। মোটা অঙ্কের বেতন দিয়ে কমিটিগুলিতে জায়গা দেওয়া হয়েছিল তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের।

অধীরের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ হুমায়ূনের

অধীর চৌধুরীর বিরুদ্ধে এবার খুনের চেষ্টার অভিযোগ তুললেন সদ্য কংগ্রেস ছেড়ে রাজ্য মন্ত্রিসভায় যোগ দেওয়া হুমায়ূন কবীর। একদা অধীর-ঘনিষ্ঠ, বর্তমানে প্রাণী সম্পদ উন্নয়ন  দফতরের প্রতিমন্ত্রীর অভিযোগ, অনুগতদের দিয়ে একাধিকবার তাঁকে খুনের হুমকি দিয়েছেন অধীর চৌধুরী।