বিধানসভায় মারপিট: এক সদস্যের কমিটি গড়ে দায় সারলেন অধ্যক্ষ

বিধানসভার মারপিটের ঘটনার দোষী খুঁজতে পার্থ চট্টোপাধ্যায়ের অনুরোধে এক সদস্যের কমিটি তৈরি করলেন অধ্যক্ষ। তবে কমিটির কাজ শুরু হওয়ার আগেই অধ্যক্ষ এবং পরিষদীয়মন্ত্রী দু`জনেই নিরাপত্তারক্ষীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। প্রশ্ন তুললেন, ঘটনার সময় নিরাপত্তারক্ষীরা নীরব ছিলেন কেন? কমিটি তৈরির ঘোষণাকে কটাক্ষ করেছেন বিরোধী দনলেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর মন্তব্য, মন্ত্রীদের দোষে চাকরি যাবে নিরাপত্তারক্ষীদের।

প্রতিবাদের আঁচ ছড়াল সভাকক্ষ থেকে রাস্তায়

বিধানসভার গেটের বাইরে বচসায় জড়িয়ে পড়লেন কংগ্রেস ও তৃণমূলের বিধায়করা। গতকাল অধিবেশন চলাকালীন তাণ্ডবের প্রতিবাদে, বিধানসভার দক্ষিণ গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস কর্মীরা। তাঁরা মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তী এবং সাবিনা ইয়াসমিন।

বিধানসভার শোকপ্রস্তাবে নেই তেহট্ট

বিধানসভায় সরকারের শোকপ্রস্তাবে জায়গা পেল না তেহট্টে পুলিসের গুলিতে নিহত অশোক সেনের নাম। অধ্যক্ষ জানিয়েছেন, তেহট্টে পুলিসের গুলিতে মৃত্যু তেমন তাত্পর্যপূর্ণ নয়। সেকারণেই শোকপ্রস্তাবে অশোক সেনের নাম রাখা হয়নি।

পদত্যাগ সাঁইথিয়া কলেজের অধ্যক্ষের

নিগ্রহের জেরে এবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন সাঁইথিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সন্ধ্যায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।

নিগৃহীত হলে অধ্যক্ষদের সত্যাগ্রহে বসার পরামর্শ সৌগত রায়ের

রাজ্যের বিভিন্ন কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এরকম ঘটনা ফের ঘটলে অধ্যক্ষদের কলেজের সামনে সত্যাগ্রহ আন্দোলনে বসার পরামর্শ দিলেন তিনি। আজ অধ্যক্ষ পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন সৌগতবাবু।