অনাস্থা আনছেন মমতা, সমর্থন চাইছেন বামেদের

"দেশে লুঠ চলছে, ঝুট চলছে।"এই কথা বলে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন কেন্দ্রে সরকারের বিরুদ্ধে তাঁর দল অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। পেনশন, এফডিআই আইনের প্রতিবাদে সংসদে এই অনাস্থা আনা হবে বলে শনিবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। সংসদে আসন্ন শীতকালীন অধিবেশনে বাম দলগুলির কাছেও অনাস্থা প্রস্তাব আনার আবেদন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

সরকারের অনাস্থা প্রস্তাব আনলে মমতাকে সমর্থন বিজেপির

সংসদে সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনলে তাতে সমর্থন করবে বিজেপি। রবিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন গড়করির এই মন্তব্যকে ঘিরে কেন্দ্রে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, ইউপিএ ছেড়ে এবার কি এনডিএ-তে সামিল হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই তুঙ্গে জল্পনা।