হিংসাশ্রয়ী রাজনীতিতে ইন্ধন দিতে নিহত দুষ্কৃতীর শেষযাত্রায় পা মেলালেন ববি

গার্ডেনরিচ কাণ্ডের সূত্রপাত যে বিস্ফোরণের ঘটনায়, তাতে নিহত অভিজিতকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি গেলেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা। কেওড়াতলা মহাশ্মশানে দলীয় কাউন্সিলরের ছেলেকে শ্রদ্ধা জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। বোমা বাঁধতে গিয়ে নিহত অভিজিতের শেষ যাত্রায় তৃণমূল নেতামন্ত্রীর হেভিওয়েট উপস্থিতি, শোকের আবহেও জন্ম দিচ্ছে একটি গুঞ্জনের? এই শ্রদ্ধাজ্ঞাপন কি হিংসাশ্রয়ী রাজনীতিকেই স্বীকৃতি দেওয়া নয়? 

ক্ষমা চাওয়ায় অভিজিতের সাত খুন মাফ করল কংগ্রেস

অভিজিৎ মুখার্জির মন্তব্য ঘিরে তৈরি হওয়া দেশব্যাপী আলোড়নের মাঝে প্রণবপুত্রকে কার্যত ক্লিনচিট দিল কংগ্রেস। দিল্লির প্রকাশ্য রাজপথে গণধর্ষণের ঘটনায় বিক্ষোভকারী মহিলাদের উদ্যেশে কটূক্তি করে বিতর্ক উষ্কে ছিলেন অভিজিৎ মুখার্জি। কিন্তু এ বিষয়ে জঙ্গিপুরের সাংসদের বিরুদ্ধে কোনও দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়ে দিল তাঁর দল। যেহেতু ইতিমধ্যেই অভিজৎ সংবাদমাধ্যমে তাঁর মন্তব্য প্রত্যাহার করেছেন, সে করণেই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হল না।

জঙ্গিপুরে কঠিন লড়াই, ২,৫৩৬ ভোটে জিতলেন প্রণব-তনয়

জঙ্গিপুর লোকসভা উপনির্বাচনে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী মোজফ্ফর হোসেনেকে মাত্র ২,৫৩৬ ভোটে হারিয়েছেন রাষ্ট্রপতি-পুত্র। তাঁর প্রাপ্ত ভোট ৩ লক্ষ ৩২ হাজার ৯১৯। অন্যদিকে, বামপ্রার্থী মোজফ্ফর হোসেন পেয়েছেন ৩ লক্ষ ৩০ হাজার ৩৪৩টি ভোট। কংগ্রেসের শক্ত ঘাঁটি জঙ্গিপুরে অভিজিতের এই জয়ে স্বভাবতই খুশি কংগ্রেস সমর্থকরা।

৬০ শতাংশ ভোট পড়ল জঙ্গিপুরে

শেষ হল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকাল থেকেই উত্‍‍সাহী ভোটারদের লাইন চোখে পড়েছে।

কোন খাতে বইবে জঙ্গিপুর?

পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে বহু গুরুদায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু জনগণের রায় নিতে গিয়ে বারেবারেই ধাক্কা খেতে হয়েছে তাঁকে।