বিরোধীদের থেকে `গঠনমূলক` সমালোচনা শুনতে চান প্রধানমন্ত্রী

দেশের অর্থিক বৃদ্ধির ওপর পূর্ণ আস্থা রেখে বিরোধী পক্ষকে সরকারের কাজ নিয়ে আরও বেশি গঠন মূলক হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুক্রবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেন, "দারিদ্র দূরীকরণে ৭-৮ শতাংশ আর্থিক বৃদ্ধির প্রয়োজন রয়েছে। এই বিষয়ে আমি অরুণ জেটলির সঙ্গে একমত।" ইউপিএ সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

মোদীই যোগ্য প্রধানমন্ত্রী: রাজনাথ সিং

নরেন্দ্র মোদীকেই দেশের সফলতম মুখ্যমন্ত্রী হিসাবে দেখছেন বিজেপি সাধারণ সম্পাদক রাজনাথ সিং। শনিবার ভারতীয় জনতা পার্টির জাতীয় উপদেষ্টা কমিটির বৈঠকে রাজনাথ উল্লেখ করেন, মোদীই দলের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কোনও রাজ্যে টানা তিন বার প্রশাসনিক শীর্ষে বসেছেন। শুধু দেশের ভিতরেই নয় গোটা বিশ্ব এখন মোদীর সফলতার চর্চায় ব্যস্ত বলে দাবি করেছেন বিজেপি সভাপতি। রাজনাথের প্রশংসার অন্য সমীকরণ টানতে শুরু করেছে রাজনৈতিক শিবির। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া কার্যত এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। মত রাজনীতির কারবারিদের।

জেটলির ফোনে আড়ি পাতল কে? প্রশ্ন বিজেপির

অরুণ জেটলির ফোনের তথ্য দিল্লি পুলিসের হাতে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। রাজ্যসভার বিরোধী দলনেতার ফোন-কাণ্ড নিয়ে বেজায় চটেছে ভারতীয় জনতা পার্টি।